চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরকে ১৫৬ রানের লক্ষ্য দিল বরিশাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 পূর্বাহ্ন 23, নভেম্বর 2015
in স্পোর্টস
A A

বিপিএলের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সের বোলিং তোপে শুরুতেই ব্যাকফুটে ছিল বরিশাল বুলস। তবে অধিনায়ক মাহমুদউল্লাহর ৫১ ও নাদিফ চৌধুরীর ৩০ রানের সুবাদে ১৫৫ রান করে তারা।

টসে হেরে ব্যাট করতে নেমে রংপুরের শ্রীলঙ্কান বোলার থিসারা পেরেরা ও সাকিব আল হাসানের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৫ রানেই চার উইকেট হারায় বরিশাল।  ম্যাচ শেষে থিসারা ও সাকিব আল হাসান ৩টি করে উইকেট তুলে নেন।

দ্বিতীয় ওভারেই উইকেটে পেছনে মোহাম্মদ মিথুনের কাছে ক্যাচ বানিয়ে রনি তালুকদারকে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা করে থিসারা পেরেরা।

দুই বল পরেই শাহরিয়ার নাসিফকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পেরেরা। স্কোর বোর্ডে দলীয় রান তখন চার প্যাভিলনে ফিরে গেছেন দুই ওপেনার।

তৃতীয় ওভারের প্রথম বলেই বেল্ডন টেলরকে তুলে নেয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ ওভারে আবারো পেরারা ম্যাজিক। ড্যানিশ ব্যাটসম্যান সাব্বির রহমানকে এলবিডব্লিউ করে ফেরত পাঠালে বরিশাল বুলসের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫ রান।

এরপরই দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও নাদিফ চৌধুরী। তাদের ৮২ রানের জুটি দলকে বিপদ থেকে উদ্ধার করে। মাহমুদউল্লাহ ৪৩ বলে পাঁচ চার এক ছয়ে করেন ৫১ করে আউট হন। অপরদিকে নাদিফ চৌধুরী করেন ৩০ রান।

শেষদিকে কেভন কুপারের অপরাজিত ২১, প্রসান্না ১২ ও মোহাম্মদ সামির ১৫ রানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানের  সম্মানজনক ইনিংস সাজায় বরিশাল বুলস।

এর আগে টস জিতে বরিশালকে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান।

Tags: বরিশাল বুলসবিপিএলবিপিএল ৩রংপুর রাইডার্স
Previous Post

মাঠে হার্ট অ্যাটাকে ৮০০০ রান করা ক্রিকেটারের মৃত্যু

Next Post

উভয় সংকটে বিএনপি

Next Post

উভয় সংকটে বিএনপি

মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদের হয়রানি করছে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT