চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইসলাম বিদ্বেষী’ মন্তব্যে মুসলিম-সাবেক মেরিন সেনার জবাব

সাবিত খান by সাবিত খান
4:19 অপরাহ্ন 23, নভেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কয়েকটি জরিপে রিপাবলিকান দলের হয়ে এগিয়ে থাকা, প্রেসিডেন্ট প্রার্থী ও বিতর্কিত আচরণের জন্য পরিচিত ডোনাল্ড ট্রাম্পের ‘ইসলাম বিদ্বেষী’ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক মুসলিম-সাবেক মেরিন সদস্য তায়িব রশীদ (৩৮)।

ধর্মভিত্তিক পরিচয়পত্র প্রচলনের ধারণার বিরোধীতা করে রশীদের অনলাইন প্রচারণা দেশটিতে ব্যাপক সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রের স্বশস্ত্র বাহিনীগুলোর বর্তমান অনেক সদস্যের পক্ষ থেকে হাজারো সমর্থনসূচক বার্তা পেয়েছেন বলেও জানান তিনি।

সম্প্রতি ইয়াহু নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকান মুসলমানদের লক্ষ্য করে পর্যবেক্ষণ ব্যবস্থা ও বিশেষ নিরাপত্তা গ্রহণের আগ্রহের কথা জানান ট্রাম্প। মুসলিম আইডি কার্ডের প্রচলনের বা মুসলিম জনগোষ্ঠিকে একটি ডাটাবেজের আওতায় নিবন্ধিত করার বিষয়ে একজন রিপোর্টারের প্রস্তাবে ট্রাম্প সম্মতি প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, আমাদের অনেক বিষয়েই গভীরভাবে দেখতে হবে। মসজিদগুলোকে আমাদের অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণের আওতায় আনতে হবে।

যার জবাবে রশীদ নিজের মিলিটারি আইডির একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশ করেন এবং ট্রাম্পকে খোঁচা দিয়ে লিখেন, “আমি একজন আমেরিকান মুসলিম এবং আমি ইতিমধ্যেই একটি বিশেষ আইডি বেজ বহন করি। তোমারটা কোথায়?”

মুসলিমআইডি হ্যাশট্যাগ ব্যবহার করে দেয়া পোস্টটির অনুকরণে এর পরেই অন্যান্যদের মধ্যেও পরিচয়পত্রের ছবিসহ পোস্ট দেয়ার হিড়িক পরে যায়। গত তিন দিনে যার সংখ্যা ১০ হাজার অতিক্রম করে।

ভাইরাল হয়ে যাওয়া পোস্টটির ব্যপারে পরবর্তীতে বিস্ময় প্রকাশ করে রশীদ টুইটে জানান, আমি ভেবেছিলাম পোস্টটিতে হয়তো কয়েকটা লাইক পাবো। কিন্তু এটা যে ভাইরাল হয়ে যাবে তা কল্পনা করিনি।

ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকর সমর্থনসূচক বার্তা আমি পেয়েছি বলে জানান রশীদ। তিনি বলেন, আমি একজন গর্বিত আমেরিকান মুসলিম এবং এই দুই পরিচয়ের মধ্যে কোন বিরোধ নেই।

Tags: ডোনাল্ড ট্রাম্পমার্কিন মুসলিম
Previous Post

দ্বিতীয় দিনেও উজ্জল বিপিএলের সম্ভাবনাময় তরুণেরা

Next Post

বিপিএলে তৃতীয় দিনের মাঠের লড়াই

Next Post

বিপিএলে তৃতীয় দিনের মাঠের লড়াই

প্যারিস হামলায় চতুর্থ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT