চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে মানুষ মারা সাচ্চা মুসলমানদের কাজ নয়: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
9:55 পূর্বাহ্ন 26, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

দলীয় প্রতীকে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আসে কি না তা দেখার অপেক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জাতীয় নির্বাচনে না এলেও স্থানীয় নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। তবে পৌরসভা নির্বাচনে না এলে বিএনপির জন্য ক্ষতি হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেইসাথে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ায় ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে ওই ঘটনায় জড়িতরা সাচ্চা মুসলমান কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 

মূলত আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী চুড়ান্ত করাসহ নির্বাচনী আইনের খুটিনাটি বিশ্লেষন এবং কর্মপরিকল্পনা ঠিক করতেই এই সভা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে একসাথে বসেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং সংসদীয় বোর্ডের সদস্যরা।

দলের সাধারণ সম্পাদকের সূচনা বক্তব্যের পরই বক্তৃতা করেন আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভাবে হলে রাজনৈতিক দলগুলো আরো শক্তিশালী হতো।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করছে স্থানীয় সরকার নির্বাচন বলে শুধু জাতীয় নির্বাচন বা উপ-নির্বাচন হলে সেখান থেকে বিরত থাকছে। বাইরে বলে বেড়াচ্ছে যে“এই নির্বাচন ঠিক হয়নি এ নির্বাচনে অংশ গ্রহণ করে না ।” এবার একটু দেখতে চাই বিএনপি নির্বাচণে অংশগ্রহণ করেকিনা?

তিনি আরো বলেন, এবার নির্বাচন দলীয় ভিত্তিতে নিজ নিজ মার্কা নিয়ে। এখন নির্বাচনটা করে কি করে না সেটা একটা দেখার বিষয় আছে। নির্বাচনে অংশগ্রহণ করলে আর তারা বলতে পারবে না তারা নির্বাচনে অংশগ্রহণ করে না। কারন দলীয় প্রতীক নিয়ে তো তারা করলো। আর যদি নির্বাচন না করে তবে সেটা তাদের দলের জন্য ক্ষতি।

বিদেশি হত্যাসহ দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সচেতন হতে বলেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা আমাদের স্বাধীনতা চায় নাই। যারা আমাদের স্বাধীনতা চায়না, যারা আমাদের স্বাধীনতার সময় আমাদের সমর্থন না করে হানাদারদের সমর্থন করেছিলো। এরা একে অপরের সাথে মিলেই এই দেশটাকে ধ্বংসের দিকে নেওয়ার চেষ্টা করবে।

তিনি আরো বলেন, সন্ত্রাসীর পথ কোন সাচ্চা মুসলমানদের পথ নয়। আত্নহত্যার পথ কোন সাচ্চা মুসলমানদের পথ নয়। মসজিদে নামাজ পড়ার সময় মানুষ মারা সাচ্চা মুসলমানদের কাজ না। যারা করে তারা বিকৃত মানসিকতা নিয়ে এসব করে।

প্রধানমন্ত্রী এসব কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে বলেন, আমাদের দেশের যুবসমাজ, ছাত্র-ছাত্রী ও ধর্মপ্রাণ মানুষ যেন এসব কাজ না করে। তারা যেন মানুষকে সচেতন করে।

সর্বোচ্চ আদালতের রায়ে অবৈধ ভাবে ক্ষমতাদখলকারীদের সাবেক রাষ্ট্রপতি বলা যায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দেশে শান্তি বজায় থাকলে অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: পৌর নির্বাচনপ্রধানমন্ত্রী
Previous Post

মসজিদে ৮ রাউন্ড গুলিতে এক লাশ, হামলাকারী তিন যুবক

Next Post

চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে ঢাকার ৬ উইকেটের জয়

Next Post

চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে ঢাকার ৬ উইকেটের জয়

ফেসবুক বন্ধের কারণ জানিয়ে তারানা হালিমের 'খোলা চিঠি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT