চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিলনের খুনী অাজ সংসদে, সেটা আমাদের জন্য কষ্টকর’

পরাগ আজিম by পরাগ আজিম
3:34 পূর্বাহ্ন 27, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের আত্মত্যাগের পূর্ণ সুফল এখনো পাওয়া যায়নি বলে আক্ষেপ করেছেন তার মা। মিলনের ২৫তম শাহাদত বার্ষিকীতে স্বৈরাচার ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন সরকারের মন্ত্রীসহ রাজনৈতিক নেতারা।

নব্বইয়ে স্বৈরাচার এরশাদের পতনের মাত্র কয়েকদিন আগে ২৭ নভেম্বর পুলিশের গুলিতে প্রাণ হারান মিলন। ২৫তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন ব্যক্তি, দল ও সংগঠন। 

মিলনকে শ্রদ্ধা জানিয়ে ডা. দীপু মনি বলেন, গণতন্ত্র যত সুসংহত হবে, গণতন্ত্র আরো যতো এগিয়ে যাবে তার মাধ্যমেই শহীদ ড. মিলনের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা হবে।

বিএনপি ফজলুল হক মিলন বলেন, যে খুনী ডাক্তার মিলনকে হত্যা করেছে; সেই খুনী ও আজকের সরকার একাকার হয়ে গেছে। জনগণ আজ বিহ্বল, কিংকর্তব্যবিমূঢ়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। 

ছেলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেন শহীদ ডাক্তার মিলনের মা।

তিনি বলেন, মিলনের যিনি খুনী ছিলেন, তিনি এখন সংসদে আছেন। এটা আমাদের মতো শহীদের মায়েদের জন্য কষ্টকর। তার মৃত্যুর মধ্যে দিয়ে দেশে যে গণতন্ত্রের সূচনা হয়েছিলো সেটার সূচনা হলেও চর্চা এখনো আসেনি। আমি চাই সবার প্রচেষ্টায় শহীদরা যে কারণে আত্মত্যাগ করেছে তার সুফল যেন সাধারণ মানুষ পায়।  

পরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-এর স্মরণসভায় বক্তারা গণতন্ত্র চর্চার পাশাপাশি জঙ্গিবাদ মোকাবেলার কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ঐ সমস্ত সন্ত্রাসীরা আবারো ঐক্যবদ্ধ হচ্ছে। আবার তারা জ্বালাও-পোড়াও মানুষ হত্যা করার চক্রান্ত করছে। তাদের মূল হলো খালেদা জিয়া, এতে কোনো সন্দেহ নেই।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মিলনের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে চালিত করতে শেষ লড়াইটা আমাদের করতে হবে। সম্পূর্ণভাবে জঙ্গিবাদকে উচ্ছেদ করতে হবে। 

পরে শহীদ ডাক্তার মিলনের সমাধিতে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতারা।

Tags: ইনুনাসিমমোহাম্মদ নাসিমহাসানুল হক ইনু
Previous Post

উন্নত দেশ গড়তে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ: রাষ্ট্রপতি

Next Post

বগুড়ার ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা

Next Post

বগুড়ার ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা

সাকিব বিহীন বিবর্ণ রংপুর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT