চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিকারিদের হাত থেকে বাঘ রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 27, নভেম্বর 2015
in পরিবেশ
A A

চোরা কারবারী ও শিকারীদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। বছরে সুন্দরবনের বাঘের শতকোটি টাকার অবৈধ বাণিজ্য করছে দেশী-বিদেশী চোরাচালানী চক্র। সুন্দরবনের বাঘ রক্ষায় এখনই সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে সমন্বিত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

রয়েল বেঙ্গল টাইগারের আশ্রয় সুন্দরবনকে ঘিরে কমপক্ষে ২০টি বনদস্যু গ্রুপ ও ১৫টি চোরা শিকারী চক্র অপতৎপরতা চালাচ্ছে বলে বন কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে খবর রয়েছে। বিদেশে পাচারের সময় ঢাকার শ্যামলী থেকে ২০১৩ সালে সুন্দরবনের তিনটি বাঘের বাচ্চা উদ্ধার করা হয়। গত এক বছরে ৫৭টি বাঘ-হরিণের চামড়া এবং কয়েকটি বাঘের হাড় উদ্ধার করেছে বনবিভাগ এবং আইন-শৃঙ্খলা বাহিনী।

খুলনার কয়রা থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, এসব পাচার করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পাচারকারীরা বলে তথ্য আছে পুলিশের কাছে।

খুলনা রেঞ্জের বন রক্ষক ড. সুনীল কুমার কুন্ডু জানান, চামড়ার একটা ডেকোরেটিভ ভ্যালু আছে। আর হাড় চলে যায় চীনের মতো দেশগুলোতে যেখানে নানা ওষুধ তৈরির কাজে তা ব্যবহার করার প্রচলন আছে।

বাঘের অঙ্গ-প্রত্যঙ্গের জন্য বিশ্বে প্রতিদিন গড়ে একটি বাঘ শিকার করা হয়। দামী হাড় ও চামড়ার কারণে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, হংকং, জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তাইওয়ানে পাচার হয়ে থাকে সুন্দরবনের বাঘ।

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজির অধ্যাপক ড.মো. নাজমুস সাদাত জানান, বন্যপ্রাণী রক্ষায় নানা চুক্তিতে দেশ স্বাক্ষর করেছে অথচ এ সংক্রান্ত বন্যপ্রাণী আইনটিই এখন প্রয়োগ করতে হবে।

তবে সুন্দরবনের বাঘ সংরক্ষণে দ্রুত সমন্বিত ব্যবস্থা নেয়ার পরামর্শ আইন-শৃঙ্খলা বাহিনীর।

বনবিভাগের তথ্য মতে, গত এক বছরে ভারতে শিকারীদের হাতে মৃত্যু হয়েছে ৫০টি বাঘের। সুন্দরবনের বাঘ রক্ষায় বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের পরামর্শ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

Tags: সুন্দরবন
Previous Post

ধ্রুপদী সুরের মূর্ছনায় নিমগ্ন শ্রোতা

Next Post

আফ্রিদি ঝড়েও ঠেকলো না পাকিস্তানের হার

Next Post

আফ্রিদি ঝড়েও ঠেকলো না পাকিস্তানের হার

আফ্রিকান ইউনিয়নে উড়লো ফিলিস্তিনের পতাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT