চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিদি ঝড়েও ঠেকলো না পাকিস্তানের হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 27, নভেম্বর 2015
in স্পোর্টস
A A

বলে-ব্যাটে সমানতালে ঝড় তুলেও পাকিস্তানকে জেতাতে পারেননি শহীদ আফ্রিদি। চরম নাটকীয়তা ভরপর ম্যাচে ৩ রানে হেরেছে তার। সেই সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নেয় ইংল্যান্ড। প্রথম ব্যাট করে ৮ উইকেটে ১৭২ রান করে ইংল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১৬৯ রানে থামে পাকিস্তানের ইনিংস।

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ভালো সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার আহমেদ শেহজাদ ও রাফাতুল্লাহ মোহমান্দ। উদ্বোধনী জুটিতে ৩০ বলে ৫১ রান যোগ করেন দুজন। অবশ্য ৯ রানের ব্যবধানে শেহজাদ (২৮) ও রফাতুল্লাহ (২৩) দুজনই বিদায় নেন।

এরপর তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক মিলে ৩০ রানের জুটি গড়েন। ৩৫ রান করে হাফিজ বিদায় নিলে ভেঙে যায় জুটি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান।

মালিক ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর ক্রিজে আসেন আফ্রিদি। তখন পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ বলে ৫৩ রান। নিজের প্রথম বলেই চার মেরে রানের খাতা খোলেন আফ্রিদি।

শেষ তিন ওভারে পাকিস্তানের প্রয়োজন পড়ে ৪৭ রান। ক্রিস ওয়াকসের করা ইনিংসের ১৮তম ওভারের প্রথম ৫ বলেই তিন ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন বুম বুম।

কিন্তু শেষ বলে আফ্রিদি থার্ড ম্যানে প্ল্যাঙ্কেটের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নিলে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় পাকিস্তানের। ৮ বলে ৩ ছক্কা ও এক চারে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক।

ডেভিড উইলির করা পরের ওভারে থেকে ১৪ রান নিয়ে পাকিস্তান শিবিরে আবার আশা জাগিয়েছিলেন সরফরাজ আহমেদ ও আনোয়ার আলী। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান।

কিন্তু ওয়াকসের করা ওভারের প্রথম বলেই সরফরাজ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান। পরের বলে সোহেল তানভীর চার মারলেও বাকি চার বল থেকে ৩ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। শেষ বল থেকে কোনো রানই নিতে পারেননি আনোয়ার আলী।

৩৩ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার লিয়াম প্ল্যাঙ্কেট। ওয়াকস ও আদিল রশিদ নেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জেমস ভিন্সের ৩৮, জস বাটলারের ৩৩ আর জেসন রয়ের ২৯ রানের সুবাদে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ইংল্যান্ড।

৪ ওভার বল করে মাত্র ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন আফ্রিদি। দারুণ বোলিংয়ের পর জয়ের হাসি হাসতে পারলেন না তিনি।

ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন লিয়াম প্ল্যাঙ্কেট। সিরিজের তৃতীয় ও নিয়মরক্ষার শেষ ম্যাচ হবে আগামী সোমবার শারজায়।

Previous Post

শিকারিদের হাত থেকে বাঘ রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ

Next Post

আফ্রিকান ইউনিয়নে উড়লো ফিলিস্তিনের পতাকা

Next Post

আফ্রিকান ইউনিয়নে উড়লো ফিলিস্তিনের পতাকা

সপরিবারে দেশ ছাড়ছেন আমির খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT