চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ এশিয়ান গেমসের জন্য ব্যাডমিন্টনের প্রস্তুতি

আদিল আহমেদ by আদিল আহমেদ
4:10 অপরাহ্ন 02, ডিসেম্বর 2015
in স্পোর্টস
A A

২০১০ সালে একাদশ এসএ গেমস ব্যাডমিন্টনের তিনটি ইভেন্টে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। আসন্ন এই গেমসে এবার রৌপ্যর দিকে তাকিয়ে বাংলাদেশের শাটলাররা। ঘরের মাঠে আয়োজিত ১১ জাতির আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সেই স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখতে পারে।

ঢাকায় শুরু হয়েছে চতুর্থ বাংলাদেশ ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ টুর্নামেন্ট। ভিসা জটিলটায় পাকিস্তান আসতে না পারায় ১১টি দেশের ১২৩ জন নারী ও পুরুষ শাটলার নিয়ে ৫টি ইভেন্টে চলছে এই টুর্নামেন্ট। এবারের আসরকে সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবেই দেখছে ব্যাডমিন্টন ফেডারেশন।

ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা বলেন, এই টুর্নামন্টের মাধ্যমে আমরা যে গত দুই মাস ট্রেনিংয়ের মধ্যে ছিলাম সেদিক থেকে আমাদের পারফরমেন্সটা কি পর্যায়ে সেটাও দেখে নিতে পারছি।

জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার অনুপস্থিতিতে ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় এসএ গেমসকে ঘিরে বাড়তি প্রত্যাশা জাতীয় দলের শাটলারদের।

বাংলাদেশ ব্যাডমিন্টন দলের শাটলার জামিল আহমেদ দুলাল বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্ট চলছে, আমরা প্রশিক্ষণের মধ্যেও রয়েছি আশা করছি গত সাফ গেমসের চেয়ে আমরা ভালো কিছু করব।

বিভিন্ন সীমাবদ্ধতার পরও খেলা চালিয়ে যাচ্ছেন শাটলাররা। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া আন্তর্জাতিকভাবে বড় সাফল্য পাওয়া সম্ভব নয় বলে মনে করেন অভিজ্ঞ শাটলাররা।

বাংলাদেশ ব্যাডমিন্টন দলের শাটলার আহসান হাবিব পরশ বলেন, দীর্ঘ মেয়াদী আমরা যদি বিদেশী কোচের কাছে প্রশিক্ষণ করতে পারি তাহলে অবশ্যয় আমরা ভালো কিছু করতে পারব।তিন মাস প্রাকটিসের পর এই টুর্নামেন্টেই বুঝা যাবে কার পারফরমেন্স কেমন।

বাংলাদেশ ব্যাডমিন্টন দলের মহিলা শাটলার শাপলা আক্তার বলেন, প্রতি বছর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা আর প্রাকটিসের মধ্যে থাকলে আমাদের ভালো করা সম্ভব।

ঘরের মাঠে আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বাদশ এসএস গেমসে প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারবেন বলে মনে করছেন শাটলাররা।

Tags: ব্যাডমিন্টনসাউথ এশিয়ান গেমস
Previous Post

১৯৭১এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী

Next Post

আইএস অবস্থানে বিমান হামলার বিষয়ে ব্রিটিশ পার্লামেন্ট উত্তপ্ত

Next Post

আইএস অবস্থানে বিমান হামলার বিষয়ে ব্রিটিশ পার্লামেন্ট উত্তপ্ত

ড্যানিয়েলকেই ‘জেমস বন্ড’ হিসেবে পরের পর্বে চান প্রযোজক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT