চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাউদ ইব্রাহীমের সহযোগী বিপুল জাল মুদ্রাসহ আটক

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
1:53 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

এক কোটি টাকার ভারতীয় জাল মুদ্রাসহ এক পাকিস্তানী নাগরিক ও তার ৫ সহযোগীকে আটক করেছে র‌্যাব ইন্টেলিজেন্স উইং। র‌্যাবের দাবি মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের সহযোগী হিসেবে বাংলাদেশ থেকে মুদ্রা ও মানব পাচার করে আসছিলো এরা।

ঢাকায় বিমানবন্দর সংশ্লিষ্ট লোকজন আন্তর্জাতিক মাফিয়া চক্র দাউদ ইব্রাহীমের হয়ে মানবপাচার ও জাল বৈদেশিক মুদ্রা পাচার করে আসছে এমন খবরের ভিত্তিতে মাঠে নামে র‌্যাব। আটক করে বিমান বন্দরের ইন্টারনেট কানেকশন অব ফাস্টফুডের দোকান কর্মচারী হৃদয়কে। টেলিভিশন চ্যানেলের সাংবাদিক হিসেবে ভুয়া আইডি কার্ড ও নকল নিরাপত্তা কার্ড দিয়ে বিমান বন্দরের গ্রীন চ্যানেল দিয়ে পাচার চক্রের সদস্যদের পারাপারে সহায়তা করে আসছিলো সে।

তার দেয়া তথ্যে আটক করা হয় চক্রের হোতা পাকিস্তানী নাগরিক সেলিমসহ আরও ৪ বাংলাদেশীকে।

র‌্যাব জানায়, তারা স্বীকার করেছে যে জাল মুদ্রা তৈরি, বিপণন, পরিবহন ও সেই সব দেশে মুদ্রা পাচারের সঙ্গে দাউদ ইব্রাহীমের সঙ্গে তারা জড়িত।

তাদের কাছ থেকে জব্দ করা হয় কোটি টাকা মূল্যের ভারতীয় জাল মুদ্রা, ২১টি পাকিস্তানী পাসপোর্ট, মানব পাচারে ব্যবহৃত বিভিন্ন সিল, ভিজিটরস কার্ড, সিকিউরিটি কার্ড। গোয়েন্দাদের জিজ্ঞাসায় বের হয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। র‌্যাব জানায়, তারা শুধু পাকিস্তানের নয় অন্যান্য দেশের মুদ্রাও তৈরি করে। আর এখানে যে মুদ্রাটি রয়েছে তা খুবই উচ্চমানের মুদ্রা। 

মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের হয়ে বিমানবন্দর, কোনো সংস্থা কিংবা কোনো দূতাবাস কর্মকর্তা জড়িত কিনা জানার চেষ্টা করছে র‌্যাব।

Tags: আটক
Previous Post

এবার আইএসের বিরুদ্ধে নামছে জার্মানি

Next Post

অবিশ্বাস্য সব দুর্নীতিতে জড়িত গ্রেপ্তার হওয়া ফিফা কর্মকর্তারা

Next Post

অবিশ্বাস্য সব দুর্নীতিতে জড়িত গ্রেপ্তার হওয়া ফিফা কর্মকর্তারা

পাখি দা’র অতিথিশালায় পাখিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT