চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো সমকামী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2015
in স্পোর্টস
A A

পর্তুগীজ ও রিয়াল মাদ্রিদ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে পছন্দের জিনিস গাড়ি।এরপরেই তার কাছে আসার স্থান পেয়েছে নারী। একটা সময়ে গাড়ীর চেয়ে নারী প্রেমেই মজে  ছিলেন রোনালদো। ব্রিটিশ এক ট্যাবলয়ডের মতে ২৮ বছরে রোনালদোর বান্ধবী পরিবর্তন করেছেন ২৮ বার। রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়েক ছিল রোনালদোর শেষ গার্লফ্রেন্ড।

কিন্তু রিয়াল মাদ্রিদ মহাতারকার সঙ্গে নাকি সমকামী সম্পর্ক রয়েছে তাঁর মরক্কান কিক বক্সার বন্ধুর। নাম বদর হরি। স্প্যানিশ মিডিয়ার আরও দাবি, এই কিক বক্সারের সঙ্গে দেখা করতে প্রায়ই মরক্কো যান সিআর সেভেন। ফ্রান্সের টিভিতে একটি অনুষ্ঠানে এই নিয়ে আলোচনার পর থেকেই জল্পনাটি আগুনের মতো ছড়িয়ে পড়ে ফুটবল মহলে।

সেই অনুষ্ঠানে নাকি এক ফুটবল বিশেষজ্ঞ হঠাৎ বলেন, ‘‘মাঠের বাইরে ফুটবলাররা যা করেন তার একটা প্রভাব মাঠে পড়ে বলেই মনে হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই ধরা যাক। এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে সপ্তাহে তিন-চার বার মরক্কো উড়ে যাওয়ার প্রভাব হয়তো ওঁর পারফরম্যান্সে রয়েছে।’’

ফ্রান্সের টিভি অনুষ্ঠানে ওই মন্তব্যের পর এক নাতিদীর্ঘ রিপোর্ট প্রকাশ করে ফেলেছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। একই সঙ্গে তারা রিয়াল মাদ্রিদ ঘনিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, ‘রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও রোনালদোর নিয়মিত রাবাত (মরক্কোর রাজধানী) যাতায়াত নিয়ে বেশ চিন্তিত। তার মাঠের পারফরম্যান্সে রাবাত যাতায়তের কারণে কোনো প্রভাব পড়ছে কি না সেটাও জানতে চান পেরেজ।’

মূলতঃ রোনালদো-হারির সমকামী সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে, মাস দেড়েক আগে রোনালদোর সঙ্গে হারির দুটি ছবি পোস্ট করা নিয়ে। ওই ছবিগুলোর প্রথমটায় দু’জন পুল সেশনে। যা পোস্ট করে হারি লেখেন, ‘পুল সাইডে ঠান্ডা হচ্ছি রোনালদো ভাইয়ের সঙ্গে। আমার সুন্দর দেশটায় তোমাকে স্বাগত জানানোটা সব সময়ই দারুণ ব্যাপার।’ তবে বেশি হইচই হচ্ছে দ্বিতীয় ছবিটা নিয়ে। যে ছবিতে রোনালদোকে কোলে তুলে নিয়েছেন হারি। আর লিখেছেন, ‘জাস্ট ম্যারেড। দুঃসময়ে তোমার পাশে সব সময় আছি ভাই।’

কিকবক্সার হারির জীবনের কাহিনী আবার রূপকথার মতো। সব ছেড়ে উদ্বাস্তু হিসেবে অন্য দেশে আসার পর কিকবক্সিংয়ের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসেন তিনি। তার এক কন্যাও আছে। মরক্কোতেই থাকেন। আর সে দেশে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। ব্যক্তিগত ওয়েবসাইট অনুযায়ী হারির অন্যতম ‘ফেভারিট’ ঘড়ি, গাড়ি আর পুরুষদের ফ্যাশন।

পর্তুগিজ মহাতারকা অবশ্য তাদের নিয়ে ছড়ানো জল্পনার প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে আগে রোনালদো দাবি করেছিলেন, তিনি সমকামী নন। বছর পাচেক আগে পর্তুগালে সমকামীদের বিয়েকে সমর্থন করা প্রসঙ্গে সিআর সেভেন বলেছিলেন, ‘একজন পর্তুগিজ হিসেবে দেশে কী হচ্ছে সে ব্যাপারে ওয়াকিবহাল থাকার চেষ্টা করি। পরস্পরের ব্যক্তিগত ইচ্ছেকে সম্মান করা উচিত আমাদের। কারণ যাই হোক না কেনো, সব নাগরিকের সমান অধিকার আর দায়িত্ব থাকা উচিত।’

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোসমকামী
Previous Post

‘নির্বাচন কমিশন সরকারের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে’

Next Post

‘যারা বিদ্রোহী প্রার্থী হবে ধরে নেয়া হবে তারা আওয়ামী লীগের কেউ না’

Next Post

‘যারা বিদ্রোহী প্রার্থী হবে ধরে নেয়া হবে তারা আওয়ামী লীগের কেউ না’

বিপিএল শেষ তামিমের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT