চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মহানগরীর জন্য নতুন পুলিশ আইনের খসড়া অনুমোদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

গাজীপুর মহানগর পুলিশ আইন-২০১৫ এবং রংপুর মহানগর পুলিশ আইন-২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

নতুন গঠিত এই দুই সিটি কর্পোরেশনে মেট্রোপলিটন পুলিশ গঠনের অংশ হিসেবে এই আইন করা হচ্ছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

তিনি বলেন, অন্যান্য মহানগরীর পুলিশ আইনের আলোকে প্রস্তাবিত খসড়া দু’টি প্রণীত হয়েছে। কারণ মহানগরগুলোতে উন্নত আইনী ও পুলিশ সেবা নিশ্চিত করতে এ ধরনের আইনের প্রয়োজন রয়েছে।

আইন দু’টি নিয়ে বিস্তারিত আলোচনার পর কিছু পর্যবেক্ষণ দেয়া হয়েছে এবং এর আইনগত বিষয় নিষ্পত্তির মাধ্যমে তা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর চলতি বছরের ১০ থেকে ১৭ জুলাই যুক্তরাষ্ট্র, ১৬ থেকে ২১ মার্চ ভিয়েতনাম এবং ৪ থেকে ৬ ফেব্রুয়ারি ক্যাম্বোডিয়া সফর সম্পর্কে অবহিত করা হয়।

এছাড়া দায়িত্বশীল মৎস্য চাষের জন্য কোড অব কন্ডাক্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ ও ৯ অক্টোবর স্পেনের ভিগো নগরীতে ফাস্ট ইন্টারন্যাশনাল ফিশারিজ স্টেকহোল্ডারস ফোরামের বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল এবং ১৩ ও ১৪ আগস্ট লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-ইউকে ই-কমার্স মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের বিষয়ও বৈঠকে অবহিত করা হয়।

Tags: মন্ত্রীসভা
Previous Post

আজও উঠলো না গেইল ঝড়

Next Post

‘হিটলারের মতো হত্যার পরিকল্পনা করেছিলো নিজামী’

Next Post

‘হিটলারের মতো হত্যার পরিকল্পনা করেছিলো নিজামী’

মেদ কমিয়েও শেষ রক্ষা হচ্ছে না শাবনূরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT