চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে চলেছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 পূর্বাহ্ন 10, ডিসেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার কথা বলে নিজেই নিষিদ্ধ হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাজ্যে ট্রাম্পের প্রবেশ নিষিদ্ধে পিটিশন কল করা হয়েছে।

এমন বিতর্কিত একটি বিষয় নিয়ে সাংবাদিকের মুখোমুখি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নীতির সঙ্গে যায় না, আমাদের মূল্যবোধের সঙ্গে যায়না এমন বেশ কিছু মানুষকে আমরা নিষিদ্ধ করেছি। তাহলে সেখানে ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ হবেন না কেনো? শুধুমাত্র সে বিলিয়নিয়ার বলে, নাকি তিনি একজন রাজনীতিবিদ বলে? তার কথাবার্তা সবার মনে ঘৃণার জন্ম দেবে। এমন মানুষ এদেশে প্রবেশ করতে পারে না।

ট্রাম্পকে একজন ভয়াবহ মানুষ এবং তার বক্তব্যকে ভয়ানক উল্লেখ করে টিউলিপ আরো বলেন, তার ব্যবহৃত শব্দগুলোকে কখনোই মজা করে বলা বা বোকামি অথবা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে অভিহিত করা যাবে না। বরং আমি বলবো তিনি একজন ভয়ানক মানুষ এবং এসবই ভয়ানক শব্দ।। তিনি অল্প কিছু জঙ্গিদের জন্য পুরো মুসলিম জাতিকে দায়ী করছেন। তার মন্তব্যের অর্থ দাঁড়ায় আমরা যারা মুসলিম বংশোদ্ভূত মানুষ, তারা সামনের বছর থেকে আর মার্কিন মুল্লুকে প্রবেশই করতে পারবো না।

তবে মূল্যবোধ বিরোধী কোনো মানুষের জন্য নিষেধাজ্ঞা জারির বিষয়টি কোনো সাংসদ নয় বরং পুরো দেশই তৈরি করেছে বলেও জানান টিউলিপ।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর ‘পূর্ণ’ নিষেধাজ্ঞা আরোপের দাবী জানান রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারী দম্পতির হামলার পরিপ্রেক্ষিতে এমন দাবি জানান তিনি।

এমন মন্তব্যের পরই সবার রোষানলে পড়েন ট্রাম্প। হিলারী ক্লিনটনও তার সমালোচনা করেন। তার বক্তব্যের সমালোচনা করে এটিকে অ-মার্কিনসুলভ বক্তব্য বলে অভিহিত করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ।

Tags: ক্যালিফোর্নিয়াডোনাল্ড ট্রাম্পবন্ধুকধারীর হামলা
Previous Post

ফেসবুক খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

Next Post

সশস্ত্র বাহিনীকে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে তুলে ধরাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

Next Post

সশস্ত্র বাহিনীকে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে তুলে ধরাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুলে গেলো ফেসবুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT