চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর ক্ষমতায়নে পুরুষদের সহযোগিতা প্রয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 পূর্বাহ্ন 11, ডিসেম্বর 2015
in নারী
A A

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ক্ষমতায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন। নারীর সত্যিকার ক্ষমতায়নে পুরুষদের সম্পৃক্ত হতে হবে, সচেতন হতে হবে এবং ভূমিকাও রাখতে হবে।

উন্নয়ন সহযোগী টিম (ইউএসটি) এবং দৈনিক ভোরের কাগজ আয়োজিত ‘রাজনৈতিক অংশগ্রহণে নারী-পুরুষ সমতা নিশ্চিতকরণের জন্য তৃণমূল নারীদের নেটওয়ার্ক গড়ে তোলা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আজ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সবচেয়ে নারীবান্ধব হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে সরকার দাতাসংস্থা ও উন্নয়ন সহযোগী এনজিওগুলোর সঙ্গেও কাজ করছে। এ কারণেই দেশের প্রত্যন্ত অঞ্চলেও আমরা নারী সমাজের সোচ্চার ভূমিকা দেখতে পাচ্ছি।

তৃণমূল নারীদের কথা প্রতিমন্ত্রীকে জানানোর জন্য এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে জানিয়ে শ্যামল দত্ত বলেন, সার্বিক উন্নয়নে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমতা ও স্বাবলম্বী সমাজ গঠন করতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক রাজনীতিতে নারী-পুরুষের সমতা আনতে হবে।

উপসচিব আমিনুল ইসলাম বলেন, দেশে যৌতুক, বাল্যবিয়ে, নারী নির্যাতন প্রতিরোধে অনেক ভালো আইন থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। আর এই আইনগুলো বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তা না হলে সত্যিকার নারীর ক্ষমতায়ন কখনই সম্ভব নয়।

ভোরের কাগজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকটি সঞ্চালনা করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রাণালয়ের উপসচিব ও ন্যাশনাল ইনিশিয়েটিভ টু এন্ড ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেনের (সাইভ্যাক) প্রকল্প পরিচালক ডা. মো.আমিনুল ইসলামসহ বিভিন্ন এনজিও এবং বেসরকারী উন্নয়ন সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের প্রভাষক মো. ইমরান হোসেন ভূইঞা। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএসটির নির্বাহী পরিচালক শাহ্ মো. আনোয়ার কামাল।

Tags: নারী
Previous Post

রাজাকার-জঙ্গিদের বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিলেন জয়

Next Post

কেরালা উৎসবে পুরস্কার জিতলো ‘জালালের গল্প’

Next Post

কেরালা উৎসবে পুরস্কার জিতলো 'জালালের গল্প'

সেরা দশ ধনী ক্রিকেটারে ছয় ভারতীয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT