চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে মাশরাফির দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 পূর্বাহ্ন 12, ডিসেম্বর 2015
in স্পোর্টস
A A

বিআরবি ক্যাবলস বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে বিশাল জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে ফাইনালে স্থান করে নিলো মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের পর বোলিং সাইডেও অসাধারণ নৈপুন্যে সাকিবের রংপুর রাইডার্সকে গুড়িয়ে দিয়েছে তারা। পাকিস্তানি আশার জায়িদির অলরাউন্ড পারফরম্যান্স ৭১ রানের এই বিশাল জয়ে অন্যতম ভূমিকা রাখে।

টসে হেরে ব্যাট করতে নামা কুমিল্লার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রানের স্কোরটির পাশাপাশি বল হাতেও নেন ৪ উইকেট। এছাড়াও আবু হায়দারও ৪ উইকেট শিকার করেন।

ইমরুল কায়েসের ৪৮ বলে করা ৬৭ রানের ঝড়ো ইনিংসটি কুমিল্লাকে বড় সংগ্রহ এনে দেয়। ১৬৪ রানের চ্যলেঞ্জিং স্কোরের জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারের মধ্যেই মাত্র ৯১ রান করে থেমে যায় রংপুর।

রংপুরের সর্বোচ্চ স্কোরটি ২৫ রানের। যা করেন উদ্বোধন করতে নামা ল্যান্ড সিমন্স। পরের স্কোরটি ১২ ও ১১ রানের, যা করেছেন যথাক্রমে মোহাম্মদ নবী ও থিসারা পেরারা। এছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। আবু ‍হায়দার ও আশার জায়দীর মোট আট উইকেট লাভের পাশে ১ করে উইকেট নেন অধিনায়ক মাশরাফি ও এন্ড্রু রাসেল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ইমরুল কায়েসের ৬৭ ও আসহার জাইদীর ১৫ বলে ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৩ রান করে কুমিল্লা।

টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লাকে দারুণ সূচনা এনে দেন ইমরুল কায়েস ও লিটন দাস। ওপেনিং জুটি থেকে আসে ৭৯ রান। পাওয়ার প্লের প্রথম ছয় ওভার কাজে লাগিয়ে ৪৬ রান সংগ্রহ করেন তারা। দলীয় ৭৯ ও ব্যক্তিগত ২৮ রানে লিটন দাস আউট হলেও থেমে থাকেননি ইমরুল। ৩৫ বলে ছয়টি চার ও একটি ছয়ে তুলে নেন ফিফটি।

পেরেরার বলে কট এ্যান্ড বোল্ড হবার আগে ৪৮ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৭ রান করেন তিনি। দলের রানের গতি আরো বাড়াতে ওয়ান ডাউনে খেলতে নামেন অধিনায়ক মাশরাফি। বিগ হিট করতে গিয়ে মাত্র ১ রানে সাকিব দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন তিনি।

রংপুর রাইডার্সের বোলার থিসারা পেরোরা দ্রুত পাঁচটি উইকেট তুলে নিলে রানের গতি খানিকটা কমে যায় কুমিল্লার। শেষ দিকে আসহার জাইদীর ১৫ বলে চারটি চার ও দু’টি ছয়ে ৪০ রান দলকে ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে।

Tags: বাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল
Previous Post

ইতিহাসে পদ্মা সেতু

Next Post

বিশ্বের এগারোতম দীর্ঘ পদ্মা সেতু

Next Post

বিশ্বের এগারোতম দীর্ঘ পদ্মা সেতু

টসে হেরে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT