চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফুল টিমের টোল দিয়ে গেলাম’

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
7:01 পূর্বাহ্ন 12, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

বাংলাদেশের বহুল প্রত্যাশিত পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন এবং মূল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করে ফেরার পথে মেয়র মো. হানিফ ফ্লাইওভার টোল দিয়ে পার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার গাড়িবহরে থাকা ৫২টি গাড়ির টোল পরিশোধ করে তিনি ফ্লাইওভার পার হন। প্রধানমন্ত্রী আসছেন জেনে টোল প্লাজার কর্মকর্তারা ফ্লাইওভারের গেট খুলে রেখেছিলেন। কিন্ত সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নির্ধারিত টোল পরিশোধ করে ফ্লাইওভারে ওঠেন।

এ ঘটনা শুরু থেকেই প্রতক্ষ করেন মেয়র মো. হানিফ ফ্লাইওভারের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার শাহাজাহান আলী পাটোয়ারী। তিনি চ্যানেলআই অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রীর এমন ঘটনায় আমরা সবাই উচ্ছ্বসিত।

ঘটনার ক্রমানুসারে তিনি বলেন, ফেরার পথে প্রধানমন্ত্রী ফ্লাইওভার ব্যবহার করেছেন। আমরা যখন জানতে পারলাম তিনি এই ফ্লাইওভার ব্যবহার করে ঢাকা ফিরবেন তখন আমরা ওনার আসার কয়েক মিনিট আগে থেকেই টোলে দাঁড়ানোর অটোমেটিক সিস্টেম উঠিয়ে ‘নো ব্রেক’ করে রেখেছিলাম। যাতে প্রধানমন্ত্রীর গাড়িবহর বাধাহীনভাবে যেতে পারে। কিন্তু টোল প্লাজার সামনে এসে প্রধানমন্ত্রীর গাড়িবহর দাঁড়িয়ে যায়।

তিনি আরো বলেন, প্রায় ৩০ সেকেন্ডের মতো প্রধানমন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে থাকে। সাথে থাকা প্রায় ৫২টি গাড়ির সবগুলোর টোল পরিশোধের পর তিনি গাড়িবহর নিয়ে টোলপ্লাজা অতিক্রম করেন।

টোলপ্লাজা অতিক্রমের সময় প্রধানমন্ত্রী বলেন, “ফুল টিমের টোল দিয়ে গেলাম” বলে জানান শাহাজাহান আলী পাটোয়ারী।

এ ঘটনায় উচ্ছ্বসিত টোলপ্লাজার কর্মকর্তারা। তারা বলেন, আজকের ঘটনায় সবার জন্য একটা ম্যাসেজ, যে দেশের প্রধানমন্ত্রী লাইনে দাঁড়িয়ে টোল দিয়ে যায়, সে দেশের সবাই টোল দিতে উৎসাহিত হবে।

এর আগে প্রধামন্ত্রী শেখ হাসিনা মেয়র মো. হানিফ ফ্লাইওভার উদ্বোধনের সময় টোল দিয়ে পার হয়েছিলেন।

Tags: প্রধানমন্ত্রীফ্লাইওভারশেখ হাসিনা
Previous Post

রোজ খাওয়া উচিত নয় যে খাবারগুলো

Next Post

‘কথিত জঙ্গিবাদের অভিযোগ থেকে মুক্তি পেতে নির্বাচনে বিএনপি’

Next Post

‘কথিত জঙ্গিবাদের অভিযোগ থেকে মুক্তি পেতে নির্বাচনে বিএনপি’

প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় বাংলাদেশের ভূমিকা অপরিসীম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT