চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকারমুক্ত দেশ গড়ার দীপ্ত শপথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 পূর্বাহ্ন 16, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

দেশ গড়ার নতুন শপথে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। বিজয়ের ৪৪তম দিবসে সর্বত্র ছিলো জামায়াত-শিবির নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়।

নয় মাসের সশস্ত্র সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিন রমনার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে হানাদার পাকিস্তানী সেনারা অস্ত্র সমর্পণ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির সামনে।

সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ শহীদদের আত্মার শান্তি কামনা করে পালিত হয় দিনটি।

বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিজয় দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরনো বিমানবন্দরে অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ারে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি সালাম গ্রহন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজ ছিলো সরকারি ছুটির দিন। বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গুরুত্বপূর্ণ সব ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।

জাতীয় পতাকা, রঙ্গীন ফেস্টুন এবং মহান মুক্তিযুদ্ধে বিজয়ের স্মৃতিময় বিভিন্ন ঘটনার ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার দিয়ে সকল গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ সজ্জিত করা হয়েছে। দিনটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য প্রকাশ করে রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে।

আওয়ামী লীগ এবং এর সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী আলোচনাসভার আয়োজন করে এবং মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট তথচিত্র প্রদর্শন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে ডাক বিভাগ স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে। এ উপলক্ষে সারাদেশে হাসপাতাল, কারাগার, শিশুসদন, এতিমখানা, ভবঘুরে আশ্রয়কেন্দ্র প্রভৃতিতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। আজ বিজয় দিবসে বিনামূল্যে শিশুদেরকে রাজধানীর শিশুপার্কে প্রবেশ করতে দেয়া হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ৭টা ৪০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

এরপর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানায়। পাশাপাশি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, জাতীয় প্রেস ক্লাব, মুক্তযোদ্ধা সংসদ, সম্মিলিত সংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সংস্কৃতিক জোট, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন, শেখ রাসেল স্মৃতি পরিষদ, আওয়ামী উলেমা লীগ প্রভৃতি সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এ বছর বিজয় দিবস নতুন আনন্দ নিয়ে আসে বিলুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশী নাগরিকদের কাছে। স্বাধীনতার ৪৪তম বার্ষিকীতে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে মহান বিজয় দিবস পালন করে তারা।

Tags: বিজয় দিবস
Previous Post

দয়ালীদের ‘দয়া’ করারও কেউ নেই

Next Post

শিশুদের ব্যবহার করে জঙ্গি আইএসের এ কী কাণ্ড!

Next Post

শিশুদের ব্যবহার করে জঙ্গি আইএসের এ কী কাণ্ড!

কোটি কণ্ঠের জাতীয় সংগীতে বিজয় মুহূর্ত উদযাপিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT