চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শৌচাগার নির্মাণ: মুখোমুখি সিলেট সিটি কর্পোরেশন ও আলিয়া মাদ্রাসা

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
11:26 অপরাহ্ন 19, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A
সিলেটের শৌচাগার নির্মাণের কাজ চলছে, শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট মহানগরীর চৌহাট্টায় সরকারি অালিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে নারী ও প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য নির্মাণাধীন শৌচাগারকে মাদ্রাসার ঐতিহ্যে আঘাত বলে মনে করছেন সেখানকার ছাত্ররা। এজন্য গত রোববার বেলা বারোটার দিকে নির্মাণানাধীন এ শৌচাগারের দেয়ালে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং দেয়াল ভেঙ্গে প্রতিবাদ জানায় তারা। এই ঘটনায় সিলেট সিটি কর্পোরেশন ও আলিয়া মাদ্রাসা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি মাদ্রাসার সাথে শৌচাগার নির্মাণ মাদ্রাসার পবিত্রতার জন্য যেমন হুমকি ঠিক তেমনি তাদের শতবছরের ঐতিহ্যে আঘাতের শামিল। অন্যদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, নারী ও প্রতিবন্ধীসহ মাদ্রাসা ছাত্রদের সুবিধার্থেই নির্মাণ করা হচ্ছে শৌচাগার।

তবে শৌচাগারটির দেয়াল ভাঙ্গার পরপরই আবার নির্মাণ কাজ শুরু হয়। এবং তা মেরামতের পর থেমে থেমে নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ নিয়ে প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা সোমবার দ্বিতীয় দফায় স্মারকিলিপি প্রদান করেছে মেয়র বরাবর। নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার গুরুত্বপূর্ণ পদে কর্মরত এক কর্মকর্তা চ্যানেল অাই অনলাইনকে জানান, মাদ্রাসার প্রায় ১২ হাত ও সিভিল সার্জনের অফিস সংলগ্ন প্রায় ২০ হাত জায়গার ওপর শৌচাগার নির্মাণের কাজ চলছে। বিষয়টি নিয়ে শুরু থেকে ছাত্ররা আপত্তি জানিয়ে আসছে। তারা মনে করছে মাদ্রাসা সংলগ্ন এ শৌচাগার নির্মাণ হলে তাদের ঐতিহ্যে আঘাত আসবে।

অপরদিকে সিটি কর্পোরেশন বলছে, প্রতিবন্ধী ও নারীদের সুবিধার্থে গত প্রায় ২০ দিন যাবৎ সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের সহযোগিতায় শৌচাগার নির্মাণের কাজ চলছে। প্রায় ২ সপ্তাহ কাজ চলার পর গত রোববার নির্মাণাধীন সেই শৌচাগারের দেয়াল ভেঙ্গে প্রতিবাদ জানায় চৌহাট্টা এলাকায় অবস্থিত সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্ররা। আগে থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্মাণ কাজ শুরু হলেও এ ধরণের হামলার কারণ কী, বা কাদের উস্কানিতে ছাত্ররা হামলা চালিয়েছে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।

মাদ্রাসার ছাত্ররা বলছে, মাদ্রাসা সংলগ্ন শৌচাগার নির্মাণ হলে তাতে পবিত্রতা নষ্ট হবে। তবে সিটি কর্পোরেশন বলছে, শৌচাগারটি নির্মাণ হবে সিভিল সার্জনের জায়গায় আর গোসলখানাটি নির্মাণ হবে মাদ্রাসা সংলগ্ন এলাকায়। অপরদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, এ ধরণের কোন লিখিত দলিলাদি নেই। যা বলা হয়েছে তা মৌখিক।

বিষয়টি নিয়ে মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর আলী আহমেদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ভাংচুরের ঘটনার পর সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে আলোচনায় বসেছেন তারা। মেয়র বলেছেন, জনস্বার্থে সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণ হচ্ছে শৌচাগার। এবং এ বিষয়ে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীরও সম্মতি রয়েছে।’

‘কিন্তু ছাত্রদের এখানে একটা সেন্টিমেন্ট কাজ করছে। তাদের দাবি আলিয়া মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সেখানে শৌচাগার নির্মাণ হলে হুমকির মুখে পড়বে ঐতিহ্য।’

সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সিটি কর্পোরেশন যেখানে জনস্বার্থে  এ উদ্যোগ নিয়েছে সেখানে এ ধরণের হামলা সত্যিই খুব ন্যাক্কারজনক।’

ছাত্ররা কেনো এমন করলো তা আমি বুঝতে পারছি না মন্তব্য করে তিনি বলেন, ‘সিভিল সার্জনের জায়গার ওপর হচ্ছে মূল শৌচাগার এবং আলিয়া মাদ্রাসার পেছনের কিছু অংশে নির্মিত হবে গোসলখানা ও ওযুখানা। তা সত্বেও এসব কিছুকে উপেক্ষা করে ছাত্রদের এ হামলা হামলা সত্যিই খুব দুঃখজনক।’ পড়াশোনা শিখতে আসা ছাত্রদের কাছ থেকে এ ধরণের আচরণ কোনভাবেকই কাম্য নয় বলে উল্লেখ করেন তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর বলেন, হামলার পর পরই পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। এবং এর কিছু পরই দেয়াল মেরামত করা হয়। এবং সেখানে স্বাভাবিকভাবেই চলছে নির্মাণ কাজ।

তবে হামলার বিষয়ে  এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি।

Tags: ভাঙচুরমাদ্রাসাসিটি কর্পোরেশনসিলেট
Previous Post

পুলিশের সঠিক নজরদারির অভাবেই হঠাৎ বেড়েছে ছিনতাই

Next Post

আনিসুল হক কখনো চাননি কর্মহীন জীবন যাপন করতে: রুবানা হক

Next Post
রুবানা হক চ্যানেল আই অনলাইন সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনিসুল হক কখনো চাননি কর্মহীন জীবন যাপন করতে: রুবানা হক

তোয়া স্বর্ণ কিশোরী পুরস্কার গ্রহণের সময় আনন্দিত ও গর্বিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭-এর স্বর্ণ কিশোরী বরিশালের তোয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT