চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে শিল্পপার্কে ২২টি ভবন ধসে শতাধিক নিখোঁজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 20, ডিসেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

চীনের দক্ষিণাঞ্চলে একটি শিল্প পার্কে ভূমিধসের ঘটনায় প্রায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে কোনো কোনো সংবাদ মাধ্যমে ৪১ জন নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে।

ভূমিধসে ২২টির মতো ভবন ধসে গেছে এবং একটি গ্যাসপাইপ লাইন বিস্ফোরণ হয়েছে। তবে কোনো কোনো সংবাদমাধ্যম ধসে যাওয়া ভবনের সংখ্যা ৩৩ বলে উল্লেখ করছে। নিরাপত্তাজনিত কারণে কয়েকশ ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে লিউজি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি ও সিনহুয়া জানিয়েছে, ভূমিধসে শ্রমিকদের দুটি আবাসিক ভবনসহ ২২টি ভবন ধসে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানানো হয়, ঘটনার পর ধ্বংসস্তূপের তলা থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে তিনজন সামান্য আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবিতদের অনুসন্ধানে দেড় হাজারের বেশি মানুষ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা জানা যায়নি। এছাড়া কতজন নিখোঁজ রয়েছেন, তাও সঠিক জানা যায়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিতে ৪১ জন নিখোঁজ হওয়ার কথা বলা হলেও সিনহুয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যম ৯১ জনের কথা জানিয়েছে। তবে স্থানীয়দের তথ্যমতে নিখোঁজের সংখ্যা প্রায় শতাধিক বলে ধারণা করা হচ্ছে। 

শেনঝেন শহর প্রশাসনের ডেপুটি সেক্রেটারি জেনারেল লি ইকাং পাঁচজন নারী ও ১৭ জন পুরুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন। ভয়াবহ এ ভূমিধসের ফলে চীনের পূর্ব থেকে পশ্চিমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য স্থাপিত একটি পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে।

শেনজেন প্রদেশের সরকারি নিরাপত্তা ব্যুরোর উপপ্রধান রেন জিগুয়াং সংবাদ মাধ্যমকে জানান, ভূমিধসের আগে সকালবেলা ঘটনাস্থল থেকে অধিকাংশ জনগণকে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে প্রায় ৯০০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। এছাড়া উদ্ধারকাজে সহায়তার জন্য কয়েকটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে হাজির হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তোলা ভূমিধসের একটি ভিডিও ছবিতে যেখানে আগে ভবনগুলো দাঁড়িয়েছিলো সেখানে বিশাল ধুলার মেঘ ও ধ্বংসস্তূপের গাদা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ভয়াবহ এ ভূমিধসের সঠিক কারণ সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি।

চীনা দমকল বিভাগের বরাতে বার্তা সংস্থা এপি জানায়, ১৭টি ভবন মাটিতে চাপা পড়ায় ঘটনাস্থল থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া ছবিতে একটি পাঁচতলা ভবনকে একদিকে হেলে থাকতে দেখা যায়। বাদামী ধুলোর আস্তরণ ভবনটির চারপাশে ঘিরে রয়েছে।

Tags: চীনভবন ধস
Previous Post

স্পেন নির্বাচনে রক্ষণশীলরা বিজয়ী

Next Post

এখনো গ্রেপ্তার হয়নি অভিনেত্রী শুভশ্রীর হেনস্থাকারীরা

Next Post

এখনো গ্রেপ্তার হয়নি অভিনেত্রী শুভশ্রীর হেনস্থাকারীরা

ডাকাতির সময় গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT