চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিটেন্স পাঠানোর খরচ কমানো সম্ভব: বিশ্বব্যাংক

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
2:49 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2015
in অর্থনীতি
A A

বাংলাদেশে প্রবাসী আয় রেমিটেন্স পাঠানোর খরচ বিশ্বের অনেক দেশের চেয়ে কম, তবে সেটা আরো কমানো সম্ভব বলে মনে করে বিশ্বব্যাংক।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে লেনদেনের সর্বাধুনিক এবং তাৎক্ষণিক ব্যবস্থা আরটিজিএস জনপ্রিয় করা গেলে অবৈধ পথে হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠানো কমবে। বাংলাদেশ ব্যাংকও চাইছে পুরো লেনদেন প্রক্রিয়ায় নগদ টাকার ব্যবহার কমিয়ে আনতে।

কোনো ধরনের চেক ছাড়াই এক হিসাব থেকে অন্য হিসাবে লেনদেনের তাৎক্ষণিক সুবিধা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএস চালু হয়েছে গত অক্টোবরে। গ্রাহক যাতে কাগুজে নোট ব্যবহার কমিয়ে কার্ডের মাধ্যমে লেনদেন করেন সেই উদ্দেশ্যে সব এটিএম বুথ এবং পয়েন্ট অব সেলস পিওএস আন্ত:পরিচালনযোগ্য করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যবহারকারীদের এসব তথ্য জানাতেই বিভাগীয় শহরে রোড শোর আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জোয়াদ্দার বলেন, এখন থেকে আমরা যতো বেশি পারি ক্যাশলেস সোসাইটি হওয়ার চেষ্টা করবো। একটু ইলেকট্রনিক্স পেমেন্টে যাওয়ার চেষ্টা করবো।

আরেক নির্বাহী পরিচালক শুভকংর সাহা বলেন, আন্তঃব্যাংক লেনদেন দ্রুত ও ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে ইলেকট্রনিক্স ট্রান্সফার ও ২০১২ সালে মোবাইল ব্যাংকিং চালু করা হয়েছে।

লেনদেন পদ্ধতি আধুনিক করে প্রবাসী আয় পাঠানোর খরচ কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এতে প্রতিষ্ঠান দুটি পক্ষে প্রতিনিধ হিসেবে ছিলেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হারিষ নটরঞ্জন ও এডিবির জ্যেষ্ঠ কর্মকর্তা নাজমুল আলম।

আরটিজিএস সম্পর্কে আগ্রহ ছিলো ব্যাংক কর্মকর্তা এবং ব্যবসায়ীদের। অনুষ্ঠানে জানানো হয়, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএসসহ লেনদেন পদ্ধতির ব্যপারে মানুষকে সচেতন করতে ঢাকার বাইরে বিভাগীয় শহরে রোড শো করবে বাংলাদেশ ব্যাংক।

Tags: বাংলাদেশ ব্যাংকবিশ্বব্যাংকরেমিটেন্স
Previous Post

রেমিটেন্স পাঠানোর খরচ কমানো সম্ভব: বিশ্বব্যাংক

Next Post

গ্যাস সঙ্কটে আটকে আছে ৮৭০০ কোটি টাকার বিনিয়োগ

Next Post

গ্যাস সঙ্কটে আটকে আছে ৮৭০০ কোটি টাকার বিনিয়োগ

সালমানের বেগম মানদানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT