চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস সঙ্কটে আটকে আছে ৮৭০০ কোটি টাকার বিনিয়োগ

সঞ্জয় চাকী by সঞ্জয় চাকী
2:57 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2015
in অর্থনীতি
A A

গ্যাস সঙ্কটের কারণে মুখ থুবড়ে পড়েছে ৮ হাজার ৭শ’ কোটি টাকার বিনিয়োগ। বন্ধ হয়ে আছে ২৮ টেক্সটাইল আর আটকে আছে দেড় লাখ মানুষের কর্মসংস্থান। এসব কারখানায় জরুরী ভিত্তিতে গ্যাস সংযোগের দাবি জানিয়েছে বিটিএমএ। তবে আরো দু’বছর পর গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহী চৌধুরী।

বর্তমান চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিদ্যুৎ উৎপাদন প্রায় স্বাভাবিক থাকলেও এখনো প্রতিদিন কমপক্ষে ৫শ’ এমএমসিএফ গ্যাসের ঘাটতি রয়েছে।

বিটিএমএ’র সেমিনারে অভিযোগ করা হয়, গ্যাস ঘাটতির কারণে গার্মেন্টস ও টেক্সটাইলসহ রপ্তানিমুখী শিল্পখাত চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। এমনকি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের পর গ্যাস সংযোগ না পাওয়ায় হতাশ শিল্প উদ্যোক্তারা।

উদ্যোক্তারা বলেন, আমরা দিন দিন জ্বালানি নিরাপত্তা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্যের ওপর জ্বালানি সাশ্রয়ের ইতিবাচক সম্পর্কে আরো বেশি জানতে পারছি। জ্বালানি-নিরাপদ পরিবেশ এবং জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে এবং ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবেলা করতে সাহায্য করবে বলে মনে করেন তারা।

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী জানিয়েছেন, দু’বছরে ১০টি নতুন কূপ খনন করে তিনশ’ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি আমদানি করে আরো ৫শ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়লে সংকট কমে যাবে।

উপদেষ্টা বলেন, ‘আমরা নিজেরা যদি সাহস রেখে অগ্রসর হই, আপনারাও যদি সাহস নিয়ে অগ্রসর হন, আমরা এ সমস্যার সমাধান করতে পারবো। বিচ্ছিন্ন কিছু সমস্যা হতে পারে। সেজন্য আপনাদের নিজস্ব সাশ্রয় ৬০ শতাংশে আনতে হবে।’

গ্যাসের বদলে ডিজেল ব্যবহার করে কর মওকুফের সুবিধা নেয়ার পরামর্শও দেন উপদেষ্টা । আর জ্বালানি তেলে দাম কমিয়ে এবং সিএনজির দাম বাড়ানো, শিল্পে গ্যাসের দাম বাড়িয়ে সরবরাহ নিশ্চিত করা এবং সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Tags: গ্যাস সঙ্কটবিনিয়োগ
Previous Post

রেমিটেন্স পাঠানোর খরচ কমানো সম্ভব: বিশ্বব্যাংক

Next Post

সালমানের বেগম মানদানা

Next Post

সালমানের বেগম মানদানা

কবরস্থান দখল করে মার্কেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT