চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগমারায় হামলার আগাম তথ্য ছিলো পুলিশের হাতে

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
6:46 পূর্বাহ্ন 26, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

রাজশাহী অঞ্চলে আহমদিয়া বা কাদিয়ানি, শিয়া ও খ্রিস্টানদের ওপর হামলা হতে পারে, পুলিশের কাছে আগে থেকেই এ ব্যাপারে তথ্য ছিলো। নিজেদের ওপর হামলা হতে পারে এমন কথা পুলিশকে জানিয়েছিলো আহমদিয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা। তারপরও বাগমারায় আহমদিয়া মসজিদে হামলা ঠেকানো যায়নি।

পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক মাস আগেই রাজশাহী অঞ্চলের সকল পুলিশ সুপারকে ডেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছিলো।

তিনি জানান,‘ রাজশাহী অঞ্চলে আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায়ের ওপর হামলার হতে পারে এমন রিপোর্ট ১ মাস আগেই পুলিশের হাতে আসে। এই রিপোর্টের ভিত্তিতে রাজশাহী রেঞ্জের সকল পুলিশ সুপারকে নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে আহমদিয়া সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার ও তাদের সতর্ক করতে বলা হয়’।

আগাম সতর্কতার পরও কিভাবে বাগমারায় আহমদিয়া মসজিদে বোমা হামলা হলো বা আদৌ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিলো কিনা তা তদন্ত সাপেক্ষ বলে মনে পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।

শুক্রবারের বোমা হামলার ঘটনায় অজ্ঞাত দু’জনকে আসামী করে বাগমারা থানায় মামলা করেছে পুলিশ।। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন । বোমা হামলার পরিকল্পনাকারীদের খোঁজে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টাকেই বেশি গুরুত্ব দিচ্ছে পুলিশ ও র‌্যাব।

Tags: আত্মঘাতীবোমা হামলামসজিদে বোমা হামলা
Previous Post

পাবনায় বিদ্রোহী প্রার্থীদের কারণে সমস্যায় দলীয় প্রার্থীরা

Next Post

মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধে আইন দাবি নির্মূল কমিটির

Next Post

মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধে আইন দাবি নির্মূল কমিটির

কলকাতা চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের ৩টি চলচ্চিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT