চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালের ৬ পৌরসভায় আশাবাদী প্রধান দুই দল

শফিকুল ইসলাম by শফিকুল ইসলাম
7:54 অপরাহ্ন 27, ডিসেম্বর 2015
in রাজনীতি
A A

শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বরিশালের ৬টি পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। বিএনপির শত অভিযোগ আর অনুযোগে উপেক্ষা করে ভোটররা নৌকা প্রতীককেই জয়ী করবে বলে আশা আওয়ামী লীগ প্রার্থীদের।

আর বিএনপির মেয়র প্রার্থীরা বলেছে, নির্বাচন সুষ্ঠু হলে ভোটের ফলাফল যাই হোক না কেন তারা মেনে নেবেন। তবে সুষ্ঠু ভোট না হলে আন্দোলনের হুমকিও দিয়েছে বিএনপি।

বরিশাল শহর থেকে নদী পথে প্রায় ৪ ঘন্টার পথ দেশের সবচে দূর্গম বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা। প্রায় সাড়ে ১৪ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপ পৌরসভায় শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারনায় ব্যস্ত মেয়র, সাধারন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা।

বিএনপির কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাদের নিয়ে শেষবারের মত গণসংযোগে বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন দীপেন। ভোটারদের অধিকার রক্ষা না হলে আন্দোলনের হুমকি কেন্দ্রীয় নেতাদের।

দীপেন বলেন, ‘আশা করি ৭০ শতাংশ ভোট পাবে বিএনপি বাকীরা ৩০ শতাংশ। নির্বাচন সুষ্ঠু না হলে তা বর্জন করে আন্দোলনে নামবে নেতাকর্মীরা’।

মুজিবুল হক সরোয়ার বলেন, ‘জনগণের ভোটের জন্য এবার মাঠে থাকবো’।

তবে বিএনপি পরাজয়ের ভয়ে রাজনৈতিক ছন্দে কথা বলছে বলে মনে করছেন বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ প্রার্থী কামাল উদ্দিন খান । নির্বাচনের মাঠে কখনো পরাজিত না হওয়া নৌকা প্রতিকের এই প্রার্থীর দাবি নির্বাচনে জলঘোলা করতে পারবে না বিএনপি।

ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী গাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অবশ্য আওয়ামীলীগ প্রার্থীর সামনেই বলে ফেললেন কারচুপির আশঙ্কার কথা।

মেয়রদের পাশাপাশি সাধারন এবং মহিলা কাউন্সিলর প্রার্থীরাও শেষ মুহুর্তে বাড়ি বাড়ি ঘুরে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।

পৌরসভার প্রায় সাড়ে ২১ হাজার ভোটার এখন অপেক্ষায় ভোটাধিকার প্রয়োগে।

Tags: পৌর নির্বাচন
Previous Post

২০১৫ সালে বিশ্ব ক্রীড়াঙ্গণের যতো ঘটনা

Next Post

রাজশাহীতে পৌর নির্বাচনে সহিংসতার আশঙ্কা

Next Post

রাজশাহীতে পৌর নির্বাচনে সহিংসতার আশঙ্কা

নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT