চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নফাঁসের মহামারি কোথায় নিয়ে যাচ্ছে শিক্ষাব্যবস্থাকে?

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
6:53 অপরাহ্ন 18, ডিসেম্বর 2017
in শিক্ষা
A A
প্রথম শ্রেণির প্রশ্নপত্রের ছবি, পরীক্ষার প্রশ্ন ও উত্তর বোর্ডের হাতে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোথায় নেই প্রশ্নফাঁস? পাবলিক পরীক্ষা থেকে শ্রেণিভিত্তিক পরীক্ষা; নিয়োগ পরীক্ষা থেকে ভর্তি পরীক্ষা সব ধরনের পরীক্ষার প্রশ্নফাঁসের এক মহামারি চলছে দেশে।

সর্বশেষ সোমবার ফাঁস হয়েছে নাটোর সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপ্রত্র। শুধু তাই-ই নয়, ফাঁস হয় এই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্রও।

নাটোরের ওই বিদ্যালয়টির নাম আগদিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়। সকালে প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষা শুরু হওয়ার পরে অভিভাবকদের হাতে হাতে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ফটোকপি দেখা যায়। আগেই ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের মিল দেখে স্থানীয় অভিবাবকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন।

একপর্যায়ে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তারা দু’জনেই ঘটনাস্থলে গিয়ে ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল দেখতে পান। এক পর্যায়ে তারা পরীক্ষাগ্রহণ বাতিল ঘোষণা করেন।

এ বিষয়ে আগদিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী দত্ত বলেন, ‘নাটোর সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নপত্র একই। সুতরাং কিভাবে কোথা থেকে প্রশ্ন ফাঁস হয়েছে তা আমার পক্ষে বলা কঠিন। তবে এটুকু বলতে পারি আমার হেফাজত থেকে প্রশ্নপত্র ফাঁস হয়নি।’

বিগত কয়েক বছর ধরে পরীক্ষার আগেই সামাজিক মাধ্যম সয়লাব হতে দেখা গেছে পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র। অভিভাবকদের হাতে হাতে দেখা মিলছে সেসব প্রশ্নপত্র। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দৃঢ়তার সাথে তা অস্বীকার করেছে কর্তৃপক্ষ।শিক্ষামন্ত্রী ব্যবস্থা নেওয়ার কথা বললেও কার্যকর কোনো ফল দৃশ্যমান হচ্ছে না।

সিরাজুল ইসলাম চৌধুরী
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

শিক্ষামন্ত্রী প্রশ্নফাঁসের জন্য শিক্ষকদের দায়ী করলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘শিক্ষা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক টিমের’ অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা বোর্ড, বাংলাদেশ সরকারি প্রেস (বিজি প্রেস), ট্রেজারি ও পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে। এসব প্রতিষ্ঠানের ‘অসাধু’ কর্মকর্তাদের সঙ্গে কোচিং সেন্টার, প্রতারক শিক্ষক ও বিভিন্ন অপরাধী চক্রও যুক্ত থাকতে পারে বলে দুদকের তদন্তকারীদের ধারণা।

প্রশ্নফাঁস, নোট-গাইড, কোচিং বাণিজ্য বন্ধ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তি, নিয়োগ ও বদলির ক্ষেত্রে দুর্নীতি রুখতে ৩৯ দফা সুপারিশসহ ওই প্রতিবেদন গত ১৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক  বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে পাঠানো হয়।

প্রশ্নফাঁসের এ মহামারির জন্য পরীক্ষা নির্ভর শিক্ষাব্যবস্থাকে দায়ী করে বিশিষ্ট শিক্ষা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে ভয়াবহভাবে পরীক্ষা কেন্দ্রীক করে ফেলা হয়েছে।

‘ক্লাসরুমে সে কী শিখছে, শিক্ষকরা কেমন পড়াচ্ছেন তা বিবেচনায় নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা কতটুকু শিখলো বা জানলো তা না দেখে দেখা হচ্ছে পরীক্ষায় কে কত ভালো করছে। শিক্ষার্থীরা মূলবই না পড়ে গাইড নোটের পেছনে ছুঁটছে। যে কোনো উপায়ে ভালো ফল করার মানসেই এই অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। যা আমাদের শিক্ষাব্যবস্থাকে ধংস করে দিচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইমেরিটাস অধ্যাপক মনে করেন, প্রশ্নফাঁস বন্ধ করতে হলে এই পরীক্ষা কেন্দ্রীকতা থেকে বেড়িয়ে আসতে হবে। এসএসসির আগে কোনো পরীক্ষা থাকা উচিত নয়। আর শ্রেণিভিত্তিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র স্কুলেই প্রণয়ন করতে হবে।

তাছাড়া শিক্ষাকে ‘পণ্যায়ন’ করে ফেলার দায়ও দেখছেন তিনি।

‘‘অভিভাবকদের মনে এক ধরনের ধারণা প্রোথিত করা হয়েছে যে শিক্ষাও এক ধরনের পণ্য এবং তা কিনতে পাওয়া যায়। তাই তারা টাকা ব্যয় করে ছোটে প্রশ্নপত্রের পেছনে।’’

যেকোন ‍উপায়ে হোক প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পুরো শিক্ষাব্যবস্থা নিয়েই নতুন করে ভাবনার সময় এসেছে বলে মনে মত দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

Tags: প্রশ্নফাঁস
Previous Post

সাধারণ সম্পাদক হওয়ার পর ওবায়দুল কাদেরের প্রথম বিদেশ সফর

Next Post

নতুন শিক্ষাবর্ষের ৯৭ শতাংশ বই স্কুলে পৌঁছে গেছে: শিক্ষামন্ত্রী

Next Post

নতুন শিক্ষাবর্ষের ৯৭ শতাংশ বই স্কুলে পৌঁছে গেছে: শিক্ষামন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শরণার্থী চুক্তির পরও রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়েছে মিয়ানমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT