চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ দিনের বর্বরতা-আগুনে পোড়া

শফিকুল ইসলাম by শফিকুল ইসলাম
7:24 অপরাহ্ন 04, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

গত বছরের ৫ জানুয়ারি থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিএনপি-জামায়াতের কর্মসূচির সময় একশ দিনের পেট্রোল বোমা, আগুন, ভাংচুরে বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশ। পরিস্থিতি শান্ত হয়ে এলেও অন্ধকার কাটেনি ক্ষতিগ্রস্ত মানুষের জীবন থেকে।

বর্তমান সরকারের এক বছর পূর্তির সময় সমাবেশের অনুমতি না পাওয়ার পর অবরোধ ও হরতাল কর্মসূচি দেয় বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট। আগুন-পেট্রল বোমায় সারা দেশে প্রাণ হারান ৬ মাসের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধসহ দেড় শ’র বেশি মানুষ।

সরকারি হিসাবে একশ দিনের হরতাল-অবরোধে হামলা-সহিংসতায় আহত হন কমপক্ষে দু’হাজার মানুষ। আড়াই হাজারের বেশি গাড়িতে ছোড়া হয় পেট্রোল বোমা। সহিংসতা ঠেকাতে গিয়ে পুলিশসহ আহত হন আরো হাজার খানেক। আঘাত বা পোড়া শরীর নিয়ে এখনও শারীরিক-মানসিকভাবে বিপর্যস্ত অনেকে।

রামপুরার বোনের বাসা থেকে বাসে দক্ষিণ বাড্ডার বাসায় ফিরছিলেন দুই বোন এলএলএম পড়ুয়া কুন্তলা শিকদার এবং অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী টুম্মা। পেট্রোল বোমায় শরীরের বেশিরভাগই পুড়ে যায় তাদের। মেয়েকে বুকে জড়িয়ে অজানা ভবিষ্যতের দিকে কুন্তলা ও টুম্পার মা।

কক্সবাজার থেকে সপরিবারে যশোরে নিজের বাড়ি যাচ্ছিলেন ব্যবসায়ী নুরুজ্জামান। বোমায় একই গাড়ির ৭ যাত্রীর মধ্যে মেয়ে এবং স্বামীকে পুড়ে ছাই হতে দেখে আফরোজা পারভীন এখন মানসিক ভারসাম্যহীন।

দুঃসহ সেই দিনগুলোর এই সাক্ষীরা বলছেন, মানুষের জীবন ধ্বংস করা কোনো রাজনৈতিক তৎপরতা যাতে আর কোনোদিন ফিরে না আসে।

Tags: অবরোধবিএনপির হরতালহরতালহরতাল-অবরোধ
Previous Post

সরকারের দুই বছর পূর্তিতে আওয়ামী লীগ ও জোটের মূল্যায়ন

Next Post

ভর্তি ফি পাঁচ হাজার, বিনামূল্যের বইয়ে অর্থ আদায়

Next Post

ভর্তি ফি পাঁচ হাজার, বিনামূল্যের বইয়ে অর্থ আদায়

পাহাড়ে পাথুরে নদীর কোলাহল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT