চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেম: মার্কিন স্বীকৃতি বাতিলে জাতিসংঘে খসড়া প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 17, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারে খসড়া প্রস্তাব উত্থাপনের কথা ভাবছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ বিষয়ে মিশরের পক্ষ থেকে করা একটি খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

ইনডিপেন্ডেন্ট জানায়, নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো খসড়া প্রস্তাবটি গৃহীত হলে জেরুজালেমকে রাজধানী করা বিষয়ক সব সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে এবং জেরুজালেম ইস্যুতে সব রাষ্ট্র নিরাপত্তা পরিষদের নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবে।

খসড়া প্রস্তাবে অবশ্য নির্দিষ্ট করে যুক্তরাষ্ট্র বা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হয়নি। এক পৃষ্ঠার ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ‘এক কথায় পবিত্র জেরুজালেম নগরীর ভাবমূর্তি, মর্যাদা বা ভৌগলিক গঠন পরিবর্তন করতে পারে, এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ আইনিভাবে বৈধ হবে না। সেগুলোকে অকার্যকর ঘোষণা করা হবে এবং অবশ্যই নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী রদ করা হবে।’-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এছাড়াও খসড়াটিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রদের বলা হয়েছে যেন দেশগুলো জেরুজালেমে তাদের কূটনৈতিক মিশন স্থাপন না করে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানা যায়নি।

গত ৬ ডিসেম্বর অন্যান্য দেশের নেতৃবৃন্দ, এমনকি নিজ দেশের জনগণের আপত্তি না শুনে একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বজুড়ে এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় ফিলিস্তিনে ৭ জন নিহত হয়। আহত হয় ২ হাজারের বেশি মানুষ।

Tags: ইসরায়েলজাতিসংঘজেরুজালেম
Previous Post

মাদারীপুরে অবৈধ সিসা কারখানায় বিপন্ন পরিবেশ

Next Post

বিদেশি ভাষার অস্কারের দৌড় এখন কোন দিকে?

Next Post
দ্য স্কয়ার

বিদেশি ভাষার অস্কারের দৌড় এখন কোন দিকে?

ম্যানচেস্টার সিটি ফুটবল দল মাঠে জড়ো হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটি উড়ছেই, শীর্ষ চারে আর্সেনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT