চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতি সংরক্ষণে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান

মো. জাহিদুজ্জামান by মো. জাহিদুজ্জামান
10:39 অপরাহ্ন 16, ডিসেম্বর 2017
in পরিবেশ
A A
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পদক প্রদান

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পদক প্রদান

প্রকৃতি, জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৭’-তে ভূষিত হয়েছেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। একইসঙ্গে উদযাপন করা হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ৮ বছর পূর্তি। চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ওই অনুষ্ঠানে প্রকৃতি সংরক্ষণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয় সচিব ইসতিয়াক আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

১৬ ডিসেম্বর বিজয় দিবসেই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ৮ বছর পূর্তি। একইসঙ্গে প্রদান করা ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৭’। মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের এ উদযাপনের শুরু থেকেই বিজয় দিবসের আবহ।

আয়োজনের কেন্দ্রে ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। উন্নয়ন কর্মপরিকল্পনা ও পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান এই অর্থনীতিবিদের। এসবের স্বীকৃতিস্বরূপ ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৭’ ভূষিক হন তিনি।

পুরষ্কার হিসাবে তার হাতে তুলে দেয়া হয়  ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এক লাখ টাকার সম্মাননা চেক ও জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে দেয়া হয় আজীবন চিকিৎসা সেবার সনদ। প্রকৃতি সংরক্ষণে সকলের অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানকে ধারণ করে ২০০৯ সালে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যাত্রা শুরু। সূচনালগ্ন থেকেই প্রকৃতি সংরক্ষণে নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ফাউন্ডেশন। উদযাপন করা হয় পথচলার ৮ বছর পূর্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মন্ডল ও প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরী, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ডা. সরদার এ নাঈম।

এ ধরণে উদ্যোগে চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পাশে থাকার আহ্বান জানান আয়োজকরা। পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’-এর ‘ডিভিডি-২০১৭’ এবং মুকিত মজুমদার বাবু’র ‘স্বপ্নের প্রকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

Tags: ড. কাজী খলীকুজ্জমান আহমদপ্রকৃতিপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশন
Previous Post

মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি না করার আহ্বান

Next Post

বিজয় দিবসে যে ‘বিচ্ছিন্ন’ ঘটনাগুলো সতর্ক হওয়ার সংকেত দিচ্ছে

Next Post
বাংলাদেশ ইসলামী আন্দোলনের সমাবেশে নেতাকর্মীরা অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে যে ‘বিচ্ছিন্ন’ ঘটনাগুলো সতর্ক হওয়ার সংকেত দিচ্ছে

বিজয় দিবসের অনুষ্ঠানে হাতিরঝিলে আলোর ঝলকানি ও সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে হাতিরঝিলে আলোর ঝলকানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT