চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মরণীয় মুহূর্ত তৈরি করলেন জয়া ও রেখা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 পূর্বাহ্ন 09, জানুয়ারি 2016
in বিনোদন
A A

শুধু ঝলমলে পোশাক আর নজরকাড়া মেকআপই নয়, তারকাদের নানা নাচ-গানের আয়োজন, সঙ্গে তারকাদের স্টেজের পেছনের নানা সম্পর্কের রসায়নই ছিলো এবারের স্ক্রিন অ্যাওয়ার্ডের মূল আকর্ষণ।

দীর্ঘ কয়েক যুগের দ্বন্দ্ব ভুলে রেখা আর জয়ার সম্পর্কের বরফও খানিকটা যেনো গলেছে এই অনুষ্ঠানে।

শাহরুখ-অক্ষয়কুমার তো ছিলোই, সঙ্গে জয়া বচ্চন, রেখা আর অমিতাভ বচ্চনরা মিলেও কিছু মনে রাখার মতো স্মৃতি তৈরি করে দিলেন সবার জন্য।

রেখা ও অমিতাভ বচ্চনের প্রেমের গুঞ্জনকে ঘিরে মুখ দেখাদেখিই বন্ধ ছিলো দুই সুপারহিট নায়িকা রেখা ও জয়া বচ্চনের মধ্যে। এবারের স্ক্রিন অ্যাওয়ার্ডে আগতরা এই দুজনকে দেখলো একে অন্যকে জড়িয়ে ধরতে। দুজনের মুখেই ছিলো শুভেচ্ছা বার্তা। দেখে কারো বোঝার উপায় নেই বিগত কয়েক যুগ কতটা দ্বন্দ্ব ছিলো এই দুজনের মধ্যে।

অনেকগুলো সিনেমায় একসাথে কাজ করেন অমিতাভ ও রেখা। এরপরই ওঠে প্রেমের গুঞ্জন। সেসময় শক্ত হাতে স্বামীর রাশ টানেন জয়া। ১৯৮১ সালে ‘সিলসিলা’ সিনেমার পর জনসম্মুখে আর মুখোমুখিও হননি রেখা ও অমিতাভ। অবশেষে গত ২০১৪ সালের স্ক্রিন অ্যাওয়ার্ডে হাসিমুখে নমস্কার বিনিময় করেন তারা। আর তারপরই এভাবে জড়িয়ে ধরার ঘটনা রেখা ও জয়ার মধ্যে।  

স্ক্রিন অ্যাওয়ার্ডে আর একটি স্পটলাইট ছিলো রণবীর-দীপিকার উপর। বেশ ভালো সময় কাটান এই প্রেমিক জুটি। ফ্যাশনেবল একটি স্যুটে রণবীর এবং উচু করে বাঁধা চুলে দেখা মেলে দীপিকার। 

যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার পর অমিতাভ ও রণবীর একে অন্যকে শুভেচ্ছা জানান। ছবিটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অমিতাভ বচ্চন। 

তাছাড়া অক্ষয়-রণবীরের নাচ এবং রেখা-দীপিকার উষ্ণ অভিবাদনও ছিলো। আয়োজনে আরো অনেক তারকা উপস্থিত ছিলেন।

Tags: জয়া বচ্চনরেখাস্ক্রিন অ্যাওয়ার্ড
Previous Post

ধর্মঘটে হবিগঞ্জের চা শ্রমিকরা

Next Post

রিয়ালের নতুন অধ্যায়ে জিদানের অভিষেক আজ

Next Post

রিয়ালের নতুন অধ্যায়ে জিদানের অভিষেক আজ

রিয়ালের নতুন অধ্যায়ে জিদানের অভিষেক আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT