চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত খুন মামলায় অভিযোগ গঠন ২৭ জানুয়ারি

রুমন রেজা by রুমন রেজা
2:02 পূর্বাহ্ন 11, জানুয়ারি 2016
in অন্যান্য, আদালত
A A

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ২৭ জানুয়ারী ধার্য করেছে আদালত।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল ইসলাম চৌধুরী ওই আদেশ দেন।

মামলার প্রধান আসামী নূর হোসেন ও তার ৪ সহযোগীর জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।

আদালতে আসামীদের হাজির করা হলে শুনানি শেষে বিচারক ওই আদেশ দেন এবং আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অসুস্থতার কারণে মামলার অন্য আসামী র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে হাজির করা হয়নি।

অন্যদিকে নূর হোসেনের ভাতিজা আসামী কাউন্সিলর শাহ্ জালাল বাদলের জামিন বাড়িয়ে দেন আদালত। ওই মামলার পলাতক আসামীদের মালামাল ক্রোকেরও নির্দেশ দেয়া হয়।

সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জের একটি চাঁদাবাজি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাত খুন মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুটিতে থাকায় কারণে ১নং অতিরিক্ত দায়রা ও জেলা জজ বিচারক মিয়াজী শহিদুল ইসলামের আদালতে আসামীদের হাজির করা হয়।

তিনি অভিযোগ করেন, অসুস্থতার ভূয়া কারণ দেখিয়ে র‌্যাবের সাবেক সিও তারেক সাঈদকে আদালতে অনুপস্থিত রাখা হয়। এ কারণে আজ চার্জ গঠনের তারিখ থাকলেও তা পিছিয়ে যায়।

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ্জামান জানান, নূর হোসেন ও তার গাড়িচালকসহ চারজনের জামিনের আবেদন করা হয়েছিল। তবে আদালত আবেদন নামঞ্জুর করেন।

একটি মামলার বাদি ও নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির অভিযোগ, আট দশটি ট্রাকে করে নূর হোসেনের সন্ত্রাসী বাহিনীর লোকজন এনে আদালতে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

Tags: ৭ খুননারায়ণগঞ্জ-সাত খুন মামলা
Previous Post

নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প

Next Post

তার আগে চাই ডাকসুতন্ত্র

Next Post

তার আগে চাই ডাকসুতন্ত্র

আবারো পতন দিয়ে সপ্তাহ শুরু চীনের পুঁজিবাজারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT