চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচিং বন্ধের নির্দেশনা মানেন না শিক্ষকরা

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
6:05 অপরাহ্ন 14, জানুয়ারি 2016
in অন্যান্য, শিক্ষা
A A

‘সবাই না হলেও কোনো কোনো শিক্ষক, শিক্ষার্থীদের কোচিং করাতে বাধ্য করেন। শ্রেণী কার্যক্রমে অংশ না নিলেও কোচিং বাণিজ্যের নেশায় ছুটে চলেন তারা। এই চিত্র মোটেই ভাল নয়।’

এমন মন্তব্য করেছেন শরিয়তপুরের সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম শেখ।

তিনি বলেছেন, ‘কোচিং বন্ধে নানা নির্দেশনা দেওয়া হলেও শিক্ষকরা তা মানেন না।’

ক্যাম্পাসের সবার কাছে জনপ্রিয় শিক্ষক নজরুল ইসলাম শেখ। হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তিনি। কলেজে যোগদান করার আগে নিয়মিত কোচিং করাতে তিনি। তবে কলেজে যোগাদানের পর শ্রেণী কার্যক্রমের বাইরে কোথায়ও শিক্ষা দেন না তিনি।

নজরুল ইসলাম শেখ বলেন, ‘কোচিং আসলে পেশা নয়, ব্যবসা। অল্প বিস্তর লেখাপড়া করলেও এ প্লাস পাওয়া যায়, ভাল রেজাল্ট করা যায়। আর এ প্লাসের গুরুত্ব কমে যাওয়ায় ছাত্র ছাত্রীরা মনোযোগী হয়ে লেখাপড়া করে না।’

‘প্রাইভেট পড়ানো অনেকটা নেতিবাচক কাজ করে, সরকারতো অনেকবার চেষ্টায় করেছে, কোচিংয়ের ব্যাপারটাও সরকার বন্ধ করতে চেয়েছে, পত্রিকায় লেখালিখি হয়েছে কিন্তু বাস্তবে বন্ধ করা হয় নি।’

এই শিক্ষক বলেন, ‘কোচিং বন্ধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। ছাত্রছাত্রীরা ভেবে নন আমাকে প্রাইভেট পড়ে পরীক্ষা দিতে হবে আর তাই কলেজের ক্লাসে গড় হাজিরা দেয়। আসলে এটা জাতীয় পর্যায়ের সমস্যা ‘

‘আমি একা এই সমস্যা সমাধান করতে পারব না। আমি একা না পড়ালে যে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তা নয় বরং আমিই ছোট হয়ে যাচ্ছি।’

‘আমার ক্লাসে প্রথম বর্ষে ছাত্রছাত্রী থাকলেও দ্বিতীয় বর্ষে কম থাকে। আমি নিজেও যখন প্রাইভেট পড়িয়েছি তখন দেখেছি ছাত্রছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে আমার কাছে এসে পড়ত। আসলে সকল এক হয়ে সচেতনার হাত বাড়ালেই এই সমস্যার সমাধান আসবে।’

নজরুল ইসলাম শেখ বলেন, ‘কোচিং বন্ধের জন্য আইন প্রণয়ন করলেই চলবে না, নীতি নির্ধারকদের সত্যিকার অর্থেই কোচিং যে চান না সেটার প্রমাণ মাঠে রাখতে হবে।

Tags: কোচিং বাণিজ্য
Previous Post

বার্সার মতো নিষিদ্ধ রিয়াল ও অ্যাটলেটিকো

Next Post

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

Next Post

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

‘রেকর্ড ভাঙ্গার’ মিশনে দুই বাংলায় অঙ্গার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT