চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ কোন সাব্বির?

সাবিত খান by সাবিত খান
7:11 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2016
in স্পোর্টস
A A

বাংলাদেশ দলে বিধ্বংসী ব্যাটসম্যানদের তালিকায় সাব্বির রহমানের নাম নিঃসন্দেহে প্রথম দিকেই থাকবে। সৌম্য সরকার, তামিম ইকবালদের মতো ঝড়ো ব্যাটসম্যানদের মধ্যেও নিজের জাত চেনাতে কোনো কামতি রাখছেন না এই অলরাউন্ডার।

সিরিজের প্রথম ম্যাচে শুধু ব্যাটিংয়ে প্রতিপক্ষকে ঘায়েল করলেও আজ বল হাতেও সমান পারদর্শিতা দেখিয়েছেন রাজশাহীর এই তারকা। আর তাতে সাকিব, নাসিরের উচ্চতায় পৌঁছাতে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন এই তরুণ।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচটিতেও দলীয় সর্বোচ্চ ইনিংস উপহার দিয়ে বল হাতেও প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে প্রধান ভূমিকা রেখেছেন টাইগারদের জয়ের এই মূল কারিগর।

ম্যাচ সেরা সাব্বিরের অলরাউন্ডিং নৈপুণ্যে ৪২ রানের জয় পায় বাংলাদেশ। দলের তিন উইকেটে ১৬৭ রান সংগ্রহের পথে প্রধান ভূমিকা রেখে প্রতিপক্ষকে আট উইকেটে ১২৫ রানে আটকে দিতেও মূল ভূমিকা রাখেন তিনি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে দলের দ্বিতীয় জয়ে ব্যাট হাতে ৪৩ রানের পাশাপাশি বল হাতেও সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন এই ডানহাতি লেগস্পিনার। 

তিন নম্বরে ব্যাট করতে নেমে নিজের ব্যাটিং নৈপুণ্যের দুর্দান্ত প্রদর্শনী দেখানো এই ২৪ বছর বয়সী তারকার সমান স্কোর সৌম্য সরকারেরও। তবে সাব্বির বল খরচ করেছেন কম। সৌম্য-এর ৩৩ বল খেলার বিপরীতে সাব্বির খেলেছেন তিন বল কম।

তিন ছয় আর এক চারের মারে খুলনার গ্যালারি আনন্দের জোয়ারে ভাসান মাত্রই ১২ টি টি-২০ ম্যাচ খেলা এই তারকা। আর হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর ওয়ান ডাউনে নামা রিচমন্ড মুতুম্বামিকেও ফেরান এই ঘূর্ণি জাদুকর।

ভয়ঙ্কর হয়ে উঠার আগেই মাসাকাদজাকে ৩০ রানে ফিরিয়ে দলে স্বস্তি এনে দেন তিনি। পরে গ্রায়েম ক্রেমারকেও ফেরান সাব্বির। মাত্র ২.১ ওভার বল করেই এই অনন্য সাধারণ অর্জন সাব্বিরের। রান দিয়েছেন মাত্র ১১।

চার ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচটিতেও দলের জয়ে ব্যাট হাতে প্রধান ভূমিকা রাখেন বাংলাদেশের দলের অন্যতম প্রতিভাবান এই তারকা। সেই ম্যাচে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেছিলেন তিনি।

Previous Post

হঠাৎই বিয়ে করে ফেললেন মিমো

Next Post

প্রধানমন্ত্রীর ‘দাওয়াত’ পেলেন আন্দোলনরত শিক্ষকরা

Next Post

প্রধানমন্ত্রীর ‘দাওয়াত’ পেলেন আন্দোলনরত শিক্ষকরা

ফিরলেন তাসকিন, দলের বাইরে মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT