চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 পূর্বাহ্ন 19, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর কর্মবিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভায় এমন সিদ্ধান্তে আসেন আন্দোলনে নামা শিক্ষকরা।

অবশ্য সাধারণ সভার আগেই কর্মবিরতি স্থগিত কিংবা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তারা।

আন্দোলনরত শিক্ষকনেতারা লাগাতার কর্মবিরতির অষ্টম দিনে সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১১ জানুয়ারি থেকে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করে আসছেন। অষ্টম পে-স্কেলে শিক্ষকদের অবনমনের প্রতিকার ও মর্যাদা রক্ষার দাবিতে এ কর্মবিরতি পালন করে আসছেন তারা।

এর আগে গত ২ জানুয়ারি এ কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শিক্ষকদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে পড়ে।

এরই মধ্যে সোমবার গণভবনে আমন্ত্রণ পান শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। বৈঠকে প্রধানমন্ত্রী চলমান সংকট নিরসনে শিক্ষকদের আশ্বস্ত করেন। সেই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রায় দেড় ঘণ্টা বৈঠকের প্রথমেই প্রধানমন্ত্রী ক্লাস বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেন। এ সময় শিক্ষকনেতারা বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের পুষিয়ে দেওয়ার আশ্বাস দেন।

অষ্টম বেতনকাঠামোর চূড়ান্ত ঘোষণার পর বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তাদের মর্যাদা রক্ষা হয়নি অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন। বেতনকাঠামোর গেজেট প্রকাশের পর তারা জোর আন্দোলন শুরু করেন।

শিক্ষকরা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার বিরোধিতা করে আসছিলেন। পাশাপাশি জ্যেষ্ঠ সচিবদের সমান গ্রেডে উন্নীত না হওয়ার সুযোগ না থাকাকে মর্যাদাহানি হিসেবে উল্লেখ করেন তারা।

তখন শিক্ষকদের দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষকদের নিয়ে বৈঠকও করেন। বৈঠকে অর্থমন্ত্রী শিক্ষকদের তিনটি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও ১০ দিন পর প্রকাশিত গেজেটে তার প্রতিফলন দেখা যায়নি বলেন অভিযোগ করেন শিক্ষকরা।

Tags: পে-স্কেলশিক্ষক আন্দোলন
Previous Post

আবারও রক্তাক্ত পেশোয়ার, সাংবাদিকসহ নিহত ১০

Next Post

‘গুন্ডা দিয়ে নিউকলোনীর বাসিন্দাদের উচ্ছেদ করা হয়’

Next Post

‘গুন্ডা দিয়ে নিউকলোনীর বাসিন্দাদের উচ্ছেদ করা হয়’

স্বতন্ত্র প্রার্থীদের জন্য শর্ত সহজ করে ইউপি নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT