চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ বাঁকের ৫৩ হাজার গর্তের সড়ক!

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
2:17 পূর্বাহ্ন 23, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

টাঙ্গাইলের ভূঞাপুর-ঘাটাইল সংযোগ সড়কের ১৩ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তায় ৫২টি বাঁক পূর্ব থেকেই ছিলো মরণ ফাঁদ। আর এই ৫২ বাঁকের মরণ ফাঁদের সড়কে দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে সমস্ত সড়ক জুড়েই সৃষ্টি হয়েছে খানাখন্দের। দেখা দিয়েছে বড় বড় গর্তের। হয়ে পড়েছে যান চলাচলের অনুপোযোগী। জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষের কাছে এটি যেনো আর সড়ক নয় তা যেন গলার কাটা!

ভূঞাপুরের শিয়ালকোল থেকে ঘাটাইলের স-মিল রোড পর্যন্ত ১৩ কিলোমিাটারের সড়কটি দুই উপজেলার মানুষের যাতায়তের জন্য বহু পুরাতন ও অন্যতম একটি সড়ক। ঘাটাইল উপজেলার লৌহজং নদীর দুবলাকূড়ী অংশে একটি ব্রীজ তৈরির পর বেড়ে যায় এই সড়কে যান চলাচলের। ওই দুই উপজেলার মানুষসহ মধুপুর, জামালপুর ও ময়নসিংহ অঞ্চলের মানুষ স্বল্প সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের সাথে যাতায়তের জন্য বেছে নেয় এই সড়কটি।

এই সড়কে ছোট-বড় ৫২টি বাঁক থাকার পরেও প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা কমে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতো বিভিন্ন ধরণের যানবাহন। কিন্তু বিগত ৪ বছর ধরে ওই রাস্তাটির কোনো প্রকার সংস্কার কাজ করেনি কর্তৃপক্ষ। যার ফলে সড়ক জুড়ে খানাখন্দের সৃষ্টিসহ তৈরি হয়েছে বড় বড় গর্তের। সড়কটি হয়ে পড়েছে যান চলাচলের অনুপোযোগী। এলাকাবাসী নানা সময়ে জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের নিকট সড়কটির সংস্কার কাজের দাবী জানালেও তা এখনো বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ। বাধ্য হয়ে চলাচলরত সাধারণ মানুষ প্রাচীন এই সড়কটি নিয়ে আক্ষেপ করে বলেন ৫২ বাঁকের ৫৩ হাজার গর্তের সড়ক!

এই সড়ক নিয়ে এলাকার সাধারণ মানুষ ভোগান্তির কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের কাছে। ঘাটাইল উপজেলার চেংটা গ্রামের জাহাঙ্গীর তালুকদার বলেন, এই সড়কটিকে আর সড়ক না বলাই ভাল। এটি এখন ৫২ বাঁকের ৫৩ হাজার গর্তের কষ্ট। আগে প্রতি সপ্তাহেই ছুটিতে বাড়ি আসতাম এখন রাস্তার বেহাল দশার কারণে প্রতি সপ্তাহে আসতে মন চায় না। এ সড়কে একদিন যাতায়াত করলে পরের দিন বিশ্রাম নিতে হয়।

ভূঞাপুর উপজেলার পলিশা গ্রামের সিএনজি চালক মালেক বলেন, ঘাটাইল-ভূঞাপুর রোডের আগে ভাড়া ছিলো বিশ টাকা আর এখন ভাড়া ৪০-৫০টাকা। তাইলে বুঝেন কেমন রাস্তা!

ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সামু চ্যানেল আই অনলাইনকে বলেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীকে সমন্বয় কমিটির সভাসহ বিভিন্ন সময়ে এই সড়কটির সংস্কার ও বাঁক অপসারণ করে জনগণের ভোগান্তী লাঘবের অনুরোধ করে আসলেও তিনি এ বিষয়ে কোন প্রকার কর্ণপাত করেন না। মূলত নিম্ন মানের উপকরণ দিয়ে কাজ করায় দ্রুত সড়কটি নষ্ট হয়ে গেছে এবং তার স্বদিচ্ছার অভাবেই প্রাচীন ও গুরুত্বপূর্ণ সড়কটি এখন জনগণের গলার কাটা হয়ে দাড়িয়েছে।

Tags: মহাসড়কে ভোগান্তি
Previous Post

সৌদি-ইরান সংঘাত প্রশমনে পাকিস্তানের ‘শান্তির দালালি’

Next Post

‘রেমিটেন্স বাধাগ্রস্ত করতে বিদেশেও জঙ্গিবাদ চর্চা চলছে’

Next Post

‘রেমিটেন্স বাধাগ্রস্ত করতে বিদেশেও জঙ্গিবাদ চর্চা চলছে’

অবসরে চন্দরপল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT