চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতের কিছু রায় দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে: ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 পূর্বাহ্ন 23, জানুয়ারি 2016
in রাজনীতি
A A

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি রায় রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে রাজনীতি ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি যাবে কিনা প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কাছ থেকে জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায়। পঞ্চদশ সংশোধনী রায়ের ভিত্তিতে রাজনীতিতে গভীর সঙ্কট সৃষ্টি করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের কাছে খবর আছে দেশে অনেক তরুণকে নিয়ে যাচ্ছে, তবে তাদের পাওয়া যাচ্ছে না। বন্দুকের জোরে দেশ শাসন করছে সরকার। তবে বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালট। আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম, মুক্তিযুদ্ধ করা সংগঠন। কিন্তু আজ তারাই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে কবরে পাঠিয়েছে। আজ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নির্যাতন- নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।

সরকার অদ্ভূত বিরোধীদল দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল আরো বলেন, আমরা সংসদে কথা বলতে চাই। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সংসদে সত্যিকারের সরকার ও শক্তিশালী বিরোধীদল দেখতে চাই।

মির্জা ফখরুল বেলা ১২ টায় ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন। সৈয়দপুর থেকে বিমানে তিনি ঢাকায় আসেন।

Tags: বিএনপিমির্জা ফখরুল
Previous Post

ছয় সেঞ্চুরিতে হোয়াইট ওয়াশ এড়ালো ভারত

Next Post

বিএফডিসিতেও নায়করাজের জন্মদিন উদযাপন

Next Post

বিএফডিসিতেও নায়করাজের জন্মদিন উদযাপন

শিশুদের শিশুর মতো থাকতে দিন: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT