চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু পোড়ানোসহ ৮৬ জনকে হত্যা করেছে বোকো হারাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 পূর্বাহ্ন 01, ফেব্রুয়ারি 2016
in আন্তর্জাতিক
A A

নাইজেরিয়ায় শিশু পোড়ানোসহ অন্তত ৮৬ জন মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে স্থানীয় সময় শনিবার রাতে সংগঠনটি সিরিজ হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে।

হামলার পর দালোরি গ্রামে গুলিবিদ্ধ বহু মানুষের মৃতদেহ পরে থাকতে দেখা যায়। এসময় বােকো হারাম ওই গ্রামের একটি শরণার্থী শিবির পুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিলে সেনাবাহিনী এসে রক্ষা করে। ওই শিবিরে আড়াই হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।

লুকিয়ে প্রাণে বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, মাইদুগুরি থেকে ৫ কিলোমিটার দূরে শনিবার রাতে দালোরি গ্রামে বোকো হারাম সদস্যরা তাণ্ডব চালায়। প্রায় চার ঘণ্টা ধরে চলে তাদের এ তাণ্ডব। এসময় তারা জীবন্ত শিশুকে পুড়িয়ে মারে। ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় তাদের হাত থেকে বাঁচতে অনেকে দৌড় দিলে তিনটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

নাইজেরিয়া জাতীয় জরুরি বিভাগের সমন্বয়ক মোহাম্মেদ কানার বার্তা সংস্থা এপি বলেন, রোববার বিকেল পর্যন্ত তারা ৮৬টি মৃতদেহ উদ্ধার করেছেন। আর মাইদুগুরি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আব্বা মুসা জানান, বোকো হারামের হামলায় অগ্নিদগ্ধ ৬২ জনকে চিকিৎসা দিচ্ছেন তারা।

জঙ্গি সংগঠনটি গত ৬ বছরে নাইজেরিয়ায় হামলা চালিয়ে অন্তত ২০ হাজার মানুষকে হত্যা করেছে। এছাড়া ঘরছাড়া হয়েছেন আড়াই লাখ মানুষ।

Tags: জঙ্গিবোকো হারাম
Previous Post

শিশু পোড়ানোসহ ৮৬ জনকে হত্যা করেছে বোকো হারাম

Next Post

রওশন এরশাদকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায় জাপা সংসদীয় দল

Next Post

রওশন এরশাদকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায় জাপা সংসদীয় দল

রওশন এরশাদকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায় জাপা সংসদীয় দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT