চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের টানা দ্বিতীয় হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 07, ফেব্রুয়ারি 2016
in স্পোর্টস
A A

ইসলামাবাদ ইউনাইটেডের ছুড়ে দেয়া ১৩৩ রানের জয়ের লক্ষ্যেও পৌছাতে ব্যর্থ হলো পাকিস্তান সুপার লীগে (পিএসএল) সাকিবের দল করাচি কিংস। নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র তিন রান দূরে থাকতেই শেষ হয় অধিনায়ক শোয়েব মালিকের নেতৃত্বাধীন দল করাচির দলীয় ইনিংস।

বল হাতে কৃপণ থাকলেও উইকেট পাননি সাকিব। ব্যাটিংয়েও ২০ রানের ইনিংস খেলেন তিনি। যা দলের তৃতীয় সর্বোচ্চ ইনিংস।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্ট্যাডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা ইসলামাবাদ ইউনাইটেড ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ২ রানে পরাজিত হয় করাচি।

খালিদ লতিফের ৩৯ রান, শারজিল খানের ২৮ রান, টেল এন্ডার মোহাম্মদ সামির ২০ রানের ছোট ছোট সংগ্রহে লড়ার জন্য ১৩২ রানের পুঁজি পায় ইসলামাবাদ। করাচির পক্ষে রবি বোপারা দুইটি এবং উসামা মির, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম একটি করে উইকেট লাভ করেন।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৩২ রানের ইনিংসটিও খেলেন বল হাতেও দলের সর্বোচ্চ উইকেট শিকারী বোপারা। এর পরের স্কোরগুলো ২৯, ২০, ১৯, ১০ রান সহজ লক্ষ্য সত্যেও জয়ের জন্য যথেষ্ট ছিলো না।

ইসলামাবাদের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পান সাইদ আজমল। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিন ওভার বল করে তিন উইকেট লাভ করা এই পাকিস্তানি ঘূর্ণি বোলার। এছাড়াও একটি করে উইকেট পান এন্ড্রু রাসেল, মোহাম্মদ সামি এবং রুম্মান রাইস।

এই পরাজয়ের ফলে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচটিতে ৭ উইকেটের বিশাল জয় পেলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পরাজিত হলো করাচি কিংস।

Tags: পাকিস্তান সুপার লিগপিএসএল
Previous Post

সাকিবদের টানা দ্বিতীয় হার

Next Post

সাকিবদের টানা দ্বিতীয় হার

Next Post

এনরিকের শততম ম্যাচে বার্সার জয়

এনরিকের শততম ম্যাচে বার্সার জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT