হৃদরোগে আক্রান্ত হয়ে কবি কায়সুল হক শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর সময় কবির বয়স হয়েছিলো ৮৩ বছর। কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত বক্ষব্যাধি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।
ক্যান্সারের চিকিৎসা দেয়ার পর একটু সুস্থ হওয়ায় কায়সুল হককে বাসায় নিয়ে আসা হয়েছিলো। পরে গত বৃহস্পতিবার আবারো শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেয়া হয়।






