চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূলের সুপারিশ ও দলীয় রিপোর্টের সমন্বয়ে ইউনিয়ন প্রার্থী নির্বাচন

ওবায়দুল রশিদ by ওবায়দুল রশিদ
3:31 পূর্বাহ্ন 17, ফেব্রুয়ারি 2016
in রাজনীতি
A A

শুধু তৃণমূল থেকে পাঠানো নামেই চুড়ান্ত হবে না ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন। যে ইউনিয়নগুলোতে নির্বাচন হবে সেখান থেকে দলীয়ভাবে প্রার্থীদের অবস্থা জানতে গোপন রিপোর্ট আনবে দলটি। আর এ দু’য়ের সমন্বয়েই আওয়ামী লীগের মনোনয়ন মিলবে প্রার্থীর।

দলীয় প্রতীকে পৌরসভা নির্বচনের পর সারা দেশে ৬ ধাপে ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট ৪ হাজার ২৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৩৯টি ইউনিয়নে নির্বাচন হবে প্রথম ধাপে।

দলীয়ভাবে চেয়ারম্যান পদে মনোনয়ন দিতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম ধাপে যে ইউনিয়নগুলোতে নির্বাচন হবে, তার জন্য ১৫ ফেব্রুয়ারির মধ্যেই কেন্দ্রে চেয়ারম্যান পদে একজন করে নাম প্রস্তাব করেছে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে গঠন করা তৃণমূল কমিটি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, এরা কাকে সমর্থন করবে সেটির উপর ভিত্তি করে কেন্দ্রীয় কমিটি একটি সুপারিশ পাঠাবে।  এছাড়া আমাদের ইউনিয়ন বেসিসে কাদের কি পজিশন জানতে আমাদের ভিন্ন একটি সিস্টেম আছে। যার মাধ্যমে আমরা রিপোর্ট নিয়ে আসবো, যা সিক্রেট থাকবে। সেই রিপোর্ট প্লাস ওখান (তৃণমূল) থেকে যারা পাঠাবে এই দুইটাকে সমন্বয় করে প্রার্থী ঠিক করা হবে।

কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগের কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয়ে চুড়ান্তভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয় তবে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করবে দলটি।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা একেবারেই কম। পৌরসভা নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছিলো তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হয়েছে। তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য প্রক্রিয়া চলছে। এইটা জানার পরও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার মনে হয় না কেউ এই ধরনের সিদ্ধান্ত নিতে যাবে।

দলীয়ভাবে এ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে উল্লেখ করে কেন্দ্রীয় নেতারা বলেন, এর মাধ্যমে দলে শৃঙ্খলা বজায় থাকবে এবং জয়ের হার বাড়বে।

Tags: ইউপি নির্বাচন
Previous Post

তৃণমূলের সুপারিশ ও দলীয় রিপোর্টের সমন্বয়ে ইউনিয়ন প্রার্থী নির্বাচন

Next Post

তৃণমূলের সুপারিশ ও দলীয় রিপোর্টের সমন্বয়ে ইউনিয়ন প্রার্থী নির্বাচন

Next Post

এমন অমানুষও হয় মানুষ!

এমন অমানুষও হয় মানুষ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT