চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সার কারখানায় গ্যাস কমানোর উদ্যোগ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
6:20 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2016
in বাংলাদেশ
A A

গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য এপ্রিল থেকে সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখলে স্বল্প মেয়াদে সারের চাহিদায় কোন প্রভাব পড়বে না। শিল্প মন্ত্রণালয় বলছে, যে মজুদ আছে তাতে সংকট হওয়ার কারণ নেই।

তবে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের দাবি, দীর্ঘমেয়াদে বন্ধ রাখলে বছরের শেষ দিকে সংকটের আশংকা আছে।

বর্তমানে দেশে ৭টি সার কারখানার মধ্যে ৬টি চালু আছে যাতে সারের মজুদ আছে প্রায় ১১ লাখ মেট্রিক টন। গতবছর এই সময়ে সারের মজুদ আরো চার লাখ মেট্রিক টন কম ছিলো।

দেশে সার কারখানা পরিচালনাকারী সংস্থা বিসিআইসি জানায়, ফেব্রুয়ারী মাসে অর্থাৎ ইরি-বোরো মৌসুমে সবচেয়ে বেশি সার লাগে। ৪ লাখ টন বরাদ্দ রাখা হলেও বিক্রি হয়েছে ৩ লাখ টন।

সারের পর্যাপ্ত মজুদ থাকায় গ্যাসের কারণে সার কারখানা বন্ধ থাকলে সহসা সংকট হওয়ার আশংকা নেই বলছে শিল্প মন্ত্রণালয়।

শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমরা যদি ৩১ মে মাস পর্যন্ত সবগুলো সার কারখানা চালিয়ে তিন মাস বন্ধ রাখি তাহলে ভয়ের কিছু নেই।

তবে সার ডিলার ও ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের দাবি, বতর্মানে পর্যাপ্ত মজুদ থাকলেও আগামী অগ্রহায়ণ পর্যন্ত এ মজুদ দিয়ে চালানো যাবে না। খুব বেশি প্রয়োজন হলে মে থেকে দুমাস সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার পক্ষে তারা।

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চেয়ারম্যান কামরুল আশরাফ খান পটন বলেন, ইরি মৌসুম এখনো শেষ হয়নি এটা শেষ হবে এপ্রিলে। কেমিক্যাল ফাক্টরিগুলো ইচ্ছা করলেই বন্ধ করা যায় কিন্তু ইচ্ছা করলেই চার পাঁচ মাস পর চালু করা যায় না এবং সঠিকভাবে প্রোডাকশনে নেয়া যায় না।

বিসিআইসি জানিয়েছে, অন্য চারটি বন্ধ হলেও যমুনা ও নতুন চালু হওয়া শাহজালাল সার কারখানা বন্ধ হবে না যাতে বছরে ৪ লাখ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব।

Tags: সার কারখানাসার কারখানা-গ্যাস বন্ধ
Previous Post

নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সার কারখানায় গ্যাস কমানোর উদ্যোগ

Next Post

নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সার কারখানায় গ্যাস কমানোর উদ্যোগ

Next Post

‘কমিশনার রে মশায় কামড়ায় না’

‘কমিশনার রে মশায় কামড়ায় না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT