চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তি প্রক্রিয়া বিনষ্ট করার দায় জাতিসংঘের: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়ার পর সংঘর্ষে দু’জন নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘকেই দায়ী করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেইলি। বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়া বিনষ্ট করার দায় জাতিসংঘের।

তিনি দাবি করেন, পৃথিবীতে ইসরায়েলের সবচেয়ে বেশি বিরুদ্ধে থাকা পক্ষগুলোর একটি এই আন্তর্জাতিক সংস্থা। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে হেইলি এ অভিযোগ করেন।

বিবিসি জানায়, ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রকে তীব্র সমালোচনা করা হয়। এমনকি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর ইউরোপীয় ইউনিয়নও এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতি অসহযোগিতামূলক।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে শুক্রবার ঘোষিত ‘ক্ষোভ দিবসে’ ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষে ২ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয়েছে আরও কয়েকশ’ ফিলিস্তিনি। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েল-গাজা সীমান্তে এ সংঘর্ষ ঘটে।জেরুজালেম-ইসরায়েল-জাতিসংঘ-বিক্ষোভে নিহত

বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে ইসরায়েলি বাহিনী। বিক্ষোভে আটক করা হয়েছে অনেককে।

ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ফিলিস্তিন ছাড়াও বিভিন্ন মুসলিম দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে।

Tags: ইসরায়েলজাতিসংঘজেরুজালেম
Previous Post

সাফটা এখন চলচ্চিত্রে বিষধর ‘সাপ’টা হয়ে উঠেছে: তৌকীর আহমেদ

Next Post

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post
৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত

রোকেয়া স্মৃতি কেন্দ্রের পুরোনো অবকাঠামো ও চারপাশের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোর মুখ দেখতে যাচ্ছে রোকেয়া স্মৃতি কেন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT