চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষির ভবিষ্যতে ‘স্মার্ট ফার্মিংয়ে’র বিকল্প নেই

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
8:06 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
স্মার্ট ফার্মিং

কৃষিনির্ভর বাংলাদেশে কৃষির উন্নয়নের জন্য প্রযুক্তির ব্যবহার ঘটানো এবং স্মার্ট ফার্মিংয়ের কোনো বিকল্প নেই। ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিন সকালে আয়োজিত ′স্মার্ট ফার্মিং, স্মার্ট ফিউচার′ শীর্ষক আলোচনায় এ কথা জানিয়েছেন আলোচকরা।

আলোচকরা জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়নে কৃষকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। এর মাধ্যমে কৃষি খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ।

আলোচনায় প্রযুক্তি ব্যবহার করে কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয় বাংলাদেশ ইন্সটিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি)′র পক্ষ থেকে। সেখানে জানানো হয়, কৃষকদের হাতের মুঠোয় সব ধরনের তথ্য পৌঁছে দিতে সরকার ‘ই−কৃষক’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে। এছাড়া একজন কৃষক যেন সরাসরি তার পণ্য ভোক্তাদের হাতে তুলে দিতে পারে, সে ব্যবস্থাও আছে ওয়েবসাইটটিতে।

বেসরকারি সংস্থা ক্রান্তি অ্যাসোসিয়েটস কৃষকদের জন্য তৈরি করেছে সয়েল সেফ নামের একটি স্মার্টফোন অ্যাপ। অ্যাপটির বর্ণনা দিতে গিয়ে এর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, একে অ্যাপ না বলে মিনিল্যাব বলা যেতে পারে। একজন কৃষক মাঠে বসেই মাটির গুনাগুণ পরীক্ষা করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। জমিতে কী পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস রয়েছে, মাটির পিএইচ কত সবই জানা যাবে সহজ কয়েকটি ধাপে।

একই ধরনের একটি অ্যাপ তৈরি করেছে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ ইন্টেলও। তাদের অ্যাপটির বিভিন্ন দিক নিয়েও একটি উপস্থাপনা ছিল আলোচনায়।

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেসরকারি কৃষি উদ্যোক্তা এবং বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আনিস উদ দৌলা, বিআইআইডি′র সিইও শহিদ উদ্দিন আকবর প্রমুখ।

Tags: ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭
Previous Post

উবার হ্যাকে ২০ বছরের এক তরুণ

Next Post

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া স্বাধীন হয় ১৯ ডিসেম্বর

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া স্বাধীন হয় ১৯ ডিসেম্বর

বাড্ডায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT