চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল ওয়ার্ল্ডে যে ‘টিপস্’ দিলেন অস্কারজয়ী বাংলাদেশি নাফিস

শাহাদাত হোসেন by শাহাদাত হোসেন
6:05 অপরাহ্ন 07, ডিসেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর অনুষ্ঠানে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত সফটওয়্যার প্রকৌশলী এবং অ্যানিমেশন বিশেষজ্ঞ নাফিস বিন জাফর তরুণদের উদ্দেশ্যে বলেছেন, কোনো কাজে হাল ছাড়বেন না। লেগে থাকলেই তাতে আনন্দ খুঁজে পাবেন। আর কোনো কাজে আনন্দ লাভ করতে পারলেই সে কাজে সফল হওয়া সম্ভব।

বৃহস্পতিবার ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ‘মিট নাফিস বিন জাফর–দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উইনার’ শীর্ষক সেশনে তরুণদের উদ্দেশ্যে এ কথা বলেন।

আলোচনার প্রথমাংশে ফিল্ম অ্যানিমেশনের বিভিন্ন কারিগরি দিক উপস্থিত তরুণদের সামনে তুলে ধরেন। হলিউডের বিভিন্ন জনপ্রিয় মুভিতে কীভাবে বিভিন্ন দৃশ্য চিত্রায়ন করা হয়, কীভাবে মুহূর্তেই ভেঙ্গে পড়ে বহুতল ভবন এসব বিষয় নিয়ে কথা বলেন। জনপ্রিয় অ্যানিমেশন মুভি কুংফু পান্ডাতে কীভাবে পো′কে ফুটিয়ে তোলা হয়েছে, তাও দেখান তিনি।

নাফিস বলেন, অনেকেই অ্যানিমেশন নিয়ে কাজ করতে আগ্রহী। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এক লাফে সফলতার শীর্ষে যাওয়া সম্ভব না, ধাপে ধাপে সামনে এগোতে হবে।

হলিউডে নিজের ক্যারিয়ার সম্পর্কে নাফিস জানান, ক্যারিয়ারের শুরুতে আমার অনেক সংগ্রাম করতে হয়েছে। এতো সহজেই সফলতার দেখা পাইনি। কাজ করতে করতেই শিখেছি, সামনে এগিয়েছি। বর্তমানে আমার সাথে কাজ করছে প্রায় ৫০০ মানুষ।

অ্যানিমেশনে ক্যারিয়ার গড়তে চাইলে শুরুটা কীভাবে করতে হবে, প্রশ্নোত্তর পর্বে অধিকাংশ তরুণই জানতে চেয়েছেন নাফিসের কাছে। উত্তরে নাফিস বলেন, এখানে ক্যারিয়ার গড়তে চাইলে প্রোগ্রামিং ভাষা জানতে হবে। সফটওয়্যার প্রকৌশলী হওয়ায় আমার এদিকে ধারণা ছিল। অ্যানিমেশনের বাকি বিষয়গুলো আমি কাজ করতে করতেই শিখেছি।

নতুনদের জন্য কোন প্রোগ্রামিং ভাষা শেখা ভালো হবে, জানতে চাইলে তিনি পাইথন প্রোগ্রামিং শিখতে বলেন।

তিনি জানান, অ্যানিমেশনে বিজ্ঞানের ব্যবহার প্রতি ক্ষেত্রেই। গ্রাফিক্সের পাশাপাশি গনিত, জ্যামিতি, থ্রিডি বিষয়েও ভালো ধারণা থাকতে হবে।

এছাড়া যারা কাজ করতে তাদের উদ্দেশ্যে নাফিস বলেন, আপনারা নাটকে কাজ করুন, শর্ট ফিল্ম তৈরি করুন, থিয়েটারেও কাজ করতে পারেন। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন পুরো বিষয়টি কীভাবে কাজ করে। সবকিছুই খুঁটিয়ে দেখার ইচ্ছা থাকতে হবে।

দেশের তরুণদের প্রশিক্ষণের কোনো পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে নাফিস জানান, সি গ্রাফ নামের মার্কিন একটি প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত আছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশেও কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এখান থেকে তরুণদের অ্যানিমেশন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য যে, বাংলাদেশী বংশোদ্ভূত নাফিস বিন জাফর ২০০৭ সালে প্রথম অস্কার জেতেন। ′পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড′ মুভিতে অ্যানিমেশনের জন্য তিনি এই পুরস্কার জেতেন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি দ্বিতীয়বারের মতো অস্কার জেতেন ‘২০১২’ ছবিতে ড্রপ ডেস্ট্রাকশন টুলকিট ব্যবহারের জন্য।

দেখুন ভিডিও: 

Tags: অস্কারডিজিটাল ওয়ার্ল্ডডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭নাফিস বিন জাফর
Previous Post

‘আমাদের মন আর মন নেই, মেশিন হয়ে গেছে’

Next Post

জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী

Next Post

জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী

মেসির বড় ছেলে ‘বিস্ময়কর’, ছোট ছেলে ‘ভয়ঙ্কর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT