চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ কেলেঙ্কারিকে ডাকাতি বললেন অর্থমন্ত্রী

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
2:41 পূর্বাহ্ন 03, ফেব্রুয়ারি 2016
in অর্থনীতি
A A

সোনালী এবং বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারিকে ডাকাতি ও লুটপাটের সঙ্গে তুলনা করে অর্থমন্ত্রী বলেছেন, ওই ক্ষরণ এখনো বয়ে বেড়াচ্ছে ব্যাংকিং খাত। এর ধকলে পুরো রাষ্ট্রায়ত্ব ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

বুধবার রাষ্ট্রায়াত্ত খাতের বাণিজ্যিক ব্যাংকের অন্যতম জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোনারগাঁও হোটেলে উদ্বোধনী পর্বের শুরুতেই ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ২০১৫ সালের কর্মকাণ্ডের বিবরণী তুলে ধরেন।

তার তথ্যমতে আমানত সংগ্রহ, পরিচালন মুনাফা, নিট মুনাফা ও কুঋণ কমানোসহ ১২টি সূচকে লক্ষ্যমাত্রার তুলনায় ভালো করেছে জনতা ব্যাংক। তাতে অবশ্য সামগ্রিকভাবে রাষ্ট্রায়াত্ত খাতের ব্যাংক নিয়ে উদ্বেগ কমেনি অর্থমন্ত্রীর।

তিনি বলেন, আমাদের ব্যাংকিং সেক্টরে মোটামুটিভাবে একটি সচলতা রয়েছে। এবং সেখানে সরকারি খাত বেশ কিছু ঝামেলার সৃষ্টি করেছে। একদিকে সোনালী ব্যাংক, যেখানে বড় ধরণের একটি ডাকাতি বা জালিয়াতি হয়েছে। অন্য দিকে বেসিক ব্যাংক, যেখানকার উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাংকটিকে লুট করার চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে জেগে ওঠা গ্রামের অর্থনীতিকে আরো চাঙ্গা করতে গ্রামীণ উদ্যোগকে ঋণপ্রবাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, গ্রামের অর্থনীতি আগের ধারণা থেকে সরে এসেছে। অনেক পরিবর্তন এসেছে বিভিন্ন দিক থেকে।

বিনিয়োগ এবং সহায়তার জন্য সেদিকে বেশি নজর দিতে সবাইকে আহবান জানান প্রতিমন্ত্রী।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার জন্য জামানতবিহীন ঋণের পরিমাণ বৃদ্ধির কথা বলেন ব্যাংকিং প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম. আসলাম আলম।

তিনি বলেন, ঋণ গ্রহীতারা মর্টগেজ দিতে চান না। এটি একটি বড় সমস্যা। মর্টগেজ ছাড়া ব্যক্তিগত গ্যারান্টিতে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়া যায়। কিন্তু ৫০ হাজার টাকা ঋণ এখন আর কেউ নিতে চায় না বলেও জানান সচিব।

১৯৭২ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪টি বিদেশী শাখাসহ ৯০৮ টি শাখা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে জনতা ব্যাংক। এরই মধ্যে ৫০৩ টি শাখায় অনলাইন ব্যাংকিং সুবিধাও চালু হয়েছে।

Tags: অর্থমন্ত্রীজনতা ব্যাংক
Previous Post

কাউন্সিল পণ্ড করতে ষড়যন্ত্র করছে সরকার: বিএনপি

Next Post

ঋণ কেলেঙ্কারিকে ডাকাতি বললেন অর্থমন্ত্রী

Next Post

পারমাণবিক প্রকল্পেই বিদ্যুৎ সমস্যার সমাধান

পারমাণবিক প্রকল্পেই বিদ্যুৎ সমস্যার সমাধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT