চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-সুয়ারেজের হ্যাটট্রিকে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2016
in স্পোর্টস
A A

মেসি-সুয়ারেজের হ্যাটট্রিকে কোপা দেলরের ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৭-০ ব্যবধানের বিশাল জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ হ্যাটট্রিক পূর্ণ করার পরও ম্যাচের শেষ দিকে ৮৮ তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন। তবে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি মিস না করলে লজ্জাটা আরও বড়ই হতো অতিথিদের জন্য।

গ্রে নেভিলসের শিষ্যদের নিয়ে ছেলেখেলা করা বার্সা কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগেই জোড়ালোভাবেই ফলাফল নির্ধারণ করে দিয়েছে। তবে প্রথমার্ধের শেষ দিকে মেসিকে বাজেভাবে ট্যাকেল করে লাল কার্ড দেখা ডিফেন্ডার মুস্তাফি দলকে আরও বিপদে ফেলে দেন।

প্রথমার্ধেই তিন গোল হজম করা ভ্যালেন্সিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও চার গোলের লজ্জা বরণ করে নেয়।

ক্যাম্প ন্যু এর মাঠে বার্সার সবধরণের প্রতিযোগিতামূলক ১৩ ম্যাচে ১২ তম জয়ের পথে গোল বন্যার সূচনা করেন দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেজ। ম্যাচের শুরুতেই সপ্তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠানোর পাঁচ মিনিটের ব্যবধানে আবারও লক্ষ্যভেদ করেন। সুয়ারেজের দ্বিতীয় গোলটি বার্সার এই মৌসুমের শততম গোল।

এরপর গোলের খাতা খোলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ম্যাচের ২৯তম মিনিটে তার করা গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া ভ্যালেন্সিয়ার রক্ষণপ্রাচীর ভেঙ্গে দিয়ে ম্যাচের ৫৮ তম ও ৭৪ তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বিস্ময় প্রতিভা মেসি।

আর্জেন্টাইন অধিনায়কের হ্যাটট্রিকের পর নিজের গোল সংখ্যা বাড়ানোর মিশনে নামেন সুয়ারেজ। ক্ষিপ্রগতির এই স্ট্রাইকার ম্যাচের ৮৩ তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পর ম্যাচের অন্তিম মুহূর্তে ৮৮ তম মিনিটে ব্যক্তিগত চতুর্থ গোলটি করেন।

এই বিশাল জয়ের মাধ্যমে ২৭ ম্যাচে অপরাজিত রইল বার্সা।

Tags: কোপা দেল রেবার্সেলোনাবার্সেলোনা-ভ্যালেন্সিয়া
Previous Post

ছেলের জন্মদিনে সানি-মৌসুমীর ‘অন্যরকম’ উপহার

Next Post

মেসি-সুয়ারেজের হ্যাটট্রিকে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া

Next Post

ইসলামকে সন্ত্রাসের সঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে: ওবামা

ইসলামকে সন্ত্রাসের সঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে: ওবামা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT