চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A

নিজ দেশসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে সমালোচনার মুখেও তেল আবিবের বদলে জেরুজালেম শহরকে একপক্ষীয়ভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে দেয়া এক ভাষণে তিনি এই বিতর্কিত স্বীকৃতি দেন।

ভাষণে ট্রাম্প বলেন: আমেরিকান দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে সরিয়ে নেয়া হবে। তবে এই সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে না।

১৯৪৮ সালে ইসরায়েলের পত্তনের পর বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্ত কয়েক দশকের আমেরিকান নীতিকে বদলে দিয়েছে বলে বিশ্লেষকরা বলছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন: মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে এই পদক্ষেপ ছিল ‘বহুল প্রতীক্ষিত।’

কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে ‘বহুল প্রতীক্ষিত’ বললেও খোদ মার্কিন প্রশাসনের ভেতরেই তা বাধার মুখোমুখি হয়েছিল। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওই অঞ্চলসংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং একাধিক আরব দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের মতামত ব্যক্ত করেছিলেন। জেরুজালেম শহর তিন ধর্মের মানুষের তীর্থস্থান হওয়ায় এমন সিদ্ধান্তে সেখানে সহিংসতা বাড়ার আশঙ্কা ছিল ওই কর্মকর্তাদের।

আরব বিশ্বের নেতারা শুরু থেকেই এ বিষয়ে বলে আসছেন, ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়াটা ঠিক হবে না। এটি ‘মুসলিমদের প্রতি একটি নৈতিক উস্কানি’ হয়ে উঠতে পারে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র তখন বলেছিলেন: এই সিদ্ধান্ত দু’দেশের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনবে।

ইসরায়েল-জেরুজালেম-রাজধানী-স্বীকৃতিজেরুজালেম শহরটি একই সঙ্গে ইহুদি ও মুসলিমদের জন্য একটি পবিত্র ধর্মীয় নগরী। এ কারণে এর দখল এবং প্রবেশাধিকার নিয়ে বহু বছর ধরেই তীব্র দ্বন্দ্ব চলছে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মাঝে। ইসরায়েল সবসময়ই জেরুজালেমকে তার রাজধানী হিসেবে বলে এসেছে। অন্যদিকে ফিলিস্তিনিদের দাবি, পূর্ব জেরুজালেম ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়ায় ফ্রান্সও উদ্বেগ জানিয়েছে। সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। এর আগে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জর্ডান।

যুক্তরাষ্ট্র যদি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয় তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে সতর্কবার্তা দিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। এ বিষয়ে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছেন: যুক্তরাষ্ট্র এমন ঘোষণা দিলে আরব এবং মুসলিম বিশ্বে ভয়াবহ বিশৃঙ্খলার সৃষ্টি হবে।

Tags: ইসরায়েলজেরুজালেমডোনাল্ড ট্রাম্পতেল আবিবযুক্তরাষ্ট্র
Previous Post

বিপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন

Next Post

রোনালদোর রেকর্ডের রাতে রিয়ালের স্বস্তির জয়

Next Post

রোনালদোর রেকর্ডের রাতে রিয়ালের স্বস্তির জয়

স্মার্ট ফোন, ডিএসএলআরের যুগে বিলুপ্তির পথে স্টুডিও ব্যবসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT