চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিডিপি ও মাথাপিছু আয় বেড়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 পূর্বাহ্ন 09, ফেব্রুয়ারি 2016
in অর্থনীতি
A A

২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৫৫ এবং মাথাপিছু আয় ১ হাজার ৩’শ ১৬ মার্কিন ডলার। প্রাথমিকভাবে মাথাপিছু আয় ধরা হয়েছিলো ১ হাজার ৩’শ ১৪ মার্কিন ডলার। পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব থেকে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।

মঙ্গলবার ঢাকার শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের শুরুতেই পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, ‘পরিসংখ্যান ব্যুরো নয় মাসের তথ্য বিশ্লেষণ করে বলেছিলো প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫১। ব্যুরোর কাছে চূড়ান্ত হিসাব চাওয়া হয়েছিলো।পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ।’

জিডিপি বাড়ায় মাথাপিছু আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রবৃদ্ধির সঙ্গে মাথাপিছু আয় সম্পৃক্ত। ২০১৪-১৫ অর্থবছরের জন্য মাথাপিছু আয় ধরা হয়েছিলো ১ হাজার ৩’শ ১৪ ডলার। কিন্তু পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে দেখা যাচ্ছে মাথাপিছু আয় হয়েছে ১ হাজার ৩’শ ১৬ মার্কিন ডলার।’

শুধু জিডিপি এবং মাথাপিছু আয় বৃদ্ধি ছাড়াও মুদ্রাস্ফীতিও কিছুটা কমেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন,‘ মুদ্রাস্ফীতি ৬ দশমিক ১০ থেকে কমে এখন ৬ দশমিক ০৭ শতাংশ হয়েছে।’

অর্থনীতির সার্বিক সূচকগুলোতে উর্ধমূখী প্রবণতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা প্রত্যাশা করি এই বছর উন্নয়নের সূচকগুলোর উর্ধ্বমুখী ভাব বজায় থাকবে।’

আসছে এপ্রিলে চলতি অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয়ের পরিমাণ কত নির্ধারিত হয়েছে তা ঘোষণা করা হবে বলেও জানান মন্ত্রী।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির আজকের বৈঠকে মোবারক পুরে তেল-গ্যাস অনুসন্ধান কুপ খননসহ ৮টি উন্নয়ন প্রকল্পসহ ২ হাজার ৮৬৫ কোটি ৪ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, জাতীয় প্রাণী সম্পদ ও পোল্ট্রি ব্যবস্থাপনা ইন্সটিটিউট স্থাপন করার প্রকল্প অনুমোদন দেয়া হয়।

এই প্রকল্পগুলোর জন্য মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৫৩৬ কোটি ৪৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে পাওয়া যাবে ১ হাজার ৩২৮ কোটি ৬১ লাখ টাকা।

Tags: বাংলাদেশ-জিডিপিমাথাপিছু আয়
Previous Post

স্বর্ণ জয়ী মাহফুজা এক সংগ্রামী নারীর প্রতীক

Next Post

জিডিপি ও মাথাপিছু আয় বেড়েছে

Next Post

শ্রীলঙ্কায় দক্ষিণের দ্রুততম মানব-মানবী

শ্রীলঙ্কায় দক্ষিণের দ্রুততম মানব-মানবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT