চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকা জুটির ভালোবাসায় রাঙানো ছোটপর্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2016
in বিনোদন
A A

বিশ্ব ভালোবাসা দিবসে ঘিরে ছোটপর্দায় আয়োজনের কমতি নেই। দিনটিকে মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে কয়েকটি বিশেষ নাটক। যেগুলো প্রচার হবে ভালোবাসা দিবসে। নাটকগুলো জুটি বেধেছেন তারকা সব অভিনেতা-অভিনেত্রীরা।

জেনে নেয়া যাক কে কোন নাটকে থাকছেন।

তাহসান-সুজানা
কাইনেটিক নেটওয়ার্কের প্রযোজনায় এবং মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘তাই তোমাকে’। নাটকটি আসছে ভালোবাসা দিবসের দিন ইউটিউবে মুক্তি দেয়া হবে। এতে জুটি হতে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গী হয়েছেন সুজানা জাফর।
শখ-নিলয়
সম্প্রতি ভালোবেসে ঘর বেঁধেছেন তারা। এবার ভালোবাসা দিবসেও পর্দায় থাকছেন প্রেমিক-প্রেমিকা রূপে। ক্লোজআপ কাছে আসার গল্প সিরিজের ‘পেনসিলে আঁকা ভালোবাসা’ নাটকে জুটি বেধেছেন তারা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের প্রেমের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। 

দুই শিক্ষার্থীর প্রেম, টানাপোড়েন, বাধার গল্পেই এগিয়ে যায় নাটকের গল্প। গল্পটি লিখেছেন শাকিল আহমেদ। পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। ভ্যালেন্টাইন ডেতে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।
তিশা-ইমন
হুট করেই তানিমের জীবনে আসে অধরা। কিন্তু অল্প দিনেই মায়া ছড়ায় দু’জনের হৃদয়ে। বাঁধা পড়ে হৃদয়ে হৃদয়। ধীরে ধীরে সম্পর্কটা তিন কবুলে পৌঁছায়। কাহিনিটা গল্পের ‘রঙ নীল’ শিরোনামের নাটকের। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে এ নাটকটি। এতে তানিম চরিত্রে অভিনয় করেছেন- ইমন। আর অধরা চরিত্রে দেখা যাবে- তিশাকে।

জাকরিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন- তাসনুভা তিশা, মাহমুদ সাজ্জাদ, কাজী উজ্জল, আনন্দ খালেদ প্রমুখ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।
তাহসান-তিশা
ভালোবাসা দিবস মানেই ছোটপর্দায় তাহসান-তিশা জুটির বিশেষ চমক। গেল কয়েকটি ভালোবাসা দিবসের নাটকে তেমনটাই দেখা গেছে। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ‘তোমায় ভেবে লেখা’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের।

১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে বিশেষ এই নাটকটি। বিপ্লব দাশের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
সজল-মেহজাবিন
রোমান্টিক জুটি হিসেবেই দর্শকদের কাছে পরিচিত তারা। এ জুটির একসঙ্গে কাজ করা মানেই যেন ভালোবাসার নতুন গল্পের স্বাদ নেয়া। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে দর্শকদের নতুন নাটকের স্বাদ দিতেই জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘নীল রঙের ভালোবাসা’ নামের একটি নাটকে।

নাটকটির গল্পে ভালোবাসা এবং ভালোবাসার দুইজন মানুষের মধ্যকার বিভিন্ন টানাপড়েন ফুটিয়ে তোলা হয়েছে। আহমেদ আজিম পরিচালনায় নাটকটি ভালোবাসা দিবসে এসএ টিভিতে প্রচার হবে।
নিশো-ঊর্মিলা
বেশ কিছু নাটকে একসাথে কাজ করার পর টিভি নাটকে জুটি হিসেবে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন আফরান নিশো ও ঊর্মিলা শ্রাবন্তী কর। সৈয়দ ইরফান উল্লাহর গল্প ভাবনায় ‘নো-অ্যানসার’ নাটকে তারা অভিনয় করেছেন।

নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ভালোবাসা দিবসেই আরটিভিতে নাটকটি প্রচার হবে।

Tags: ভালোবাসা দিবস
Previous Post

পিএসএল থেকে ছিটকে গেলেন শেন ওয়াটসন

Next Post

তারকা জুটির ভালোবাসায় রাঙানো ছোটপর্দা

Next Post

সজারু-ক্যাকটাসের ভালোবাসায় 'গুগল ডুডল'

সজারু-ক্যাকটাসের ভালোবাসায় 'গুগল ডুডল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT