চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীতে ব্যবসায়ী হত্যা: ব্যবহার হয় ৬ অস্ত্র, নির্দেশদাতা প্রবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 06, ডিসেম্বর 2017
in অপরাধ
A A

বনানীর এস মুন্সী ওভারসিজ এজেন্সির মালিক সিদ্দিক মুন্সী  হত্যায় প্রবাসী এক বন্ধুর কাছ থেকে হত্যার ঠিকাদারি নেয় হেলাল।

গুলশানের কালাচাঁদপুর থেকে রাত সাড়ে ১১ টায় মো. হেলাল উদ্দিন (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। এসময়  একজন পালয়ে যায়। কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ তাকে গ্রেফতার করে।

বুধবার বেলা ১২ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম প্রধান মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং- এ এ তথ্য জানান।

তিনি বলেন, হেলাল ছিলেন এ ঘটনার অস্ত্র সরবরাহকারী। হত্যাকাণ্ডের অপারেশনাল কমান্ডার বা অন্যতম পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী। সে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে শিকার করেছে ঘটনাস্থলে সে নিজে উপস্থিত ছিলো। বাড্ডায় আলোচিত ফোর মার্ডারের পরিকল্পনাকারী এই হেলাল।

ইউরোপের একটি দেশে পলাতক জনৈক সন্ত্রাসী হেলালের ঘনিষ্ট বন্ধু মূলত তার নির্দেশনায় হেলাল তার সহযোগীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।

সিদ্দিক মুন্সী হত্যাকাণ্ডের অপারেশনাল কমাণ্ডার বা মূল পরিকল্পনাকারী  হেলাল ছিলেন জানিয়ে মনিরুল ইসলাম বলেন: এ হত্যাকাণ্ডে হেলালসহ তার সহযোগী ৬ জন হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে।হেলাল ও তার ১ সহযোগী ঘটনাস্থলের বাইরে থেকে নির্দেশনা দেয়। অপর চারজন হত্যাকাণ্ড ঘটায়।

৬ হত্যাকারির ২ জনকে পুলিশ ইতোমধ্যেই সনাক্ত করেছে তাদের নাম পিচ্চি আলামিন ও হেলাল।যারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা সবাই ঢাকা মহানগরের পেশাদার খুনি। ভাড়াটে খুনের ঠিকাদারি করাই তাদের কাজ।

মনিরুল ইসলাম বলেন, হেলাল ছাত্রদলের মধ্যম পর্যায়ের নেতা ছিলেন। তার নামে গুলশান থানায় অরো কয়েকটি অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।  ইউরোপের যে বন্ধুটি  হেলালকে হত্যার নির্দেশ দিয়েছিলো সেও ছাত্রদলের নেতা এবং ২০১৩-১৪ সালে যে জ্বালাও পোড়াও হয় সে এর সঙ্গে সম্পৃক্ত ছিলো। এরপরই ইউরোপে পালিয়ে যায় সে। সঙ্গত কারণে পুলিশ তার নাম প্রকাশ করেনি। হত্যাকাণ্ডের ৭ দিন আগে হেলালকে প্রবাসী বন্ধু কন্টাক্ট দেয় তাকে।

হত্যাকাণ্ডের ব্যবহৃত ৬টি অাগ্নেয়াস্ত্রের মধ্যে ৫ টি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের সময় ২৫ থেকে ২৬ রাউন্ড গুলি বর্ষণ করে খুনিরা। পেশাদার খুনি হিসেবেই হত্যাকাণ্ডটি ঘটায় তারা। চাঁদাবাজি বা অর্থ লেনদেনের কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। তবে কেনো এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখবে তারা।

রাজধানীর বনানীর বি ব্লকের চার নম্বর রোডের একটি বাসায় মুন্সী ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সি চালাতেন সিদ্দিক হোসেন মুন্সী।

গত ১৪ নভেম্বর রাত ৮টার দিকে চারজন দুর্বৃত্ত এসে সিদ্দিক হোসেন মুন্সীকে নিজ অফিসে গুলি করে হত্যা করে।

ওই সময় আহত হয় অফিসের তিনজন সহকারী মির্জা পারভেজ, মোখলেসুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান।

ঘটনার পর ১৫ নভেম্বর সন্ধ্যায় বনানী থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে হত্যা মামলাটি করেন নিহতের স্ত্রী জোৎস্না বেগম।

Tags: প্রবাসীবনানীবন্ধুব্যবসায়ী হত্যামালিকহত্যা
Previous Post

বাদ আসর আনিসুল হকের কুলখানি

Next Post

আবারও বটতলায় ‘ক্রাচের কর্নেল’

Next Post
ক্রাচের কর্নেল

আবারও বটতলায় 'ক্রাচের কর্নেল'

প্রধানমন্ত্রীকে যা বললো রোবট সোফিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT