চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাকে আপনারা ভুলে যাবেন না: অর্চিতা স্পর্শিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 06, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- অর্চিতা স্পর্শিয়া

চ্যানেল আই অনলাইন- অর্চিতা স্পর্শিয়া

এই প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গত দুই ঈদে কিছু নাটকে তার উপস্থিতি দেখা গেলেও বেশ অনেকদিন ধরে তিনি পর্দায় অনুপস্থিত। আর তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন ছিল অনেক দিন ধরেই। এবার সে প্রশ্নের উত্তর নিজেই দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে নিজের ফেসবুক থেকে লাইভে এসে অর্চিতা জানান, আগামী ৮ ডিসেম্বর নিজের জন্মদিনের পরই ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেট করে দিবেন তিনি। এর পেছনের আসল কারণটি বলার আগেই অবশ্য লাইভ ভিডিওটি বন্ধ হয়ে যায়। ভক্তদের অনেক ধন্যবাদ জানান, গত আট বছরের ক্যারিয়ারে তাঁর পাশে থাকার জন্য। ভক্তদের ভালবাসাই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছে বলে মন্তব্য করেন অর্চিতা। এত বছরের ক্যারিয়ারে সুখ-দুঃখের মিশ্র অনুভূতি নিয়েই কাজ করেছেন তিনি।

তবে, আপাতত তিনি নতুন কোন কাজে হাত দিচ্ছেন না কাজ করছেন না বলেও জানান। তার ব্যবহৃত ফোন নাম্বারটিও পালটে ফেলেছেন বলে জানান। আশা করছেন, ভবিষ্যতে হয়ত আবার মিডিয়ার কাজে ফিরে আসবেন। ভক্তদের উদ্দেশ্যে অর্চিতার আবেদন তাঁকে যেন সবাই ভুলে না যান।

প্রায় একই সময়ে তিনি ফেসবুকে পোস্ট করেন তার আসন্ন বাণিজ্যিক চলচ্চিত্র ‘বন্ধন’ এর প্রথম অনলাইন পোস্টার। সে পোস্টার থেকে জানা যায়, লাইভ টেকনোলজিস এর প্রযোজনায় এই চলচ্চিত্র পরিচালনা করেছেন অনন্য মামুন।

২০১৭ এ আগস্টে নির্মাতা রাফসান আহসানের সাথে তার দুই বছরের বিয়ে ভেঙে যাবার পর থেকেই মিডিয়া এবং সামাজিক মাধ্যমে থেকে নিজেকে বেশ দূরে সরিয়ে নিয়েছেন অর্চিতা

চ্যানেল আই অনলাইন- অর্চিতা স্পর্শিয়া অভিনীত 'বন্ধন' চলচ্চিত্রের পোস্টার
                                        অর্চিতা স্পর্শিয়া অভিনীত ‘বন্ধন’ চলচ্চিত্রের পোস্টার

অর্চিতা স্পর্শিয়ার ফেসবুক লাইভের ভিডিও লিংক:

Tags: অনন্য মামুনঅর্চিতা স্পর্শিয়ারাফসান আহসান
Previous Post

মাশরাফীকে ছাড়াও উজ্জ্বল রংপুরের বোলিং

Next Post

বিএনপি কি আবারও সহিংসতা চায়?: ওবায়দুল কাদের

Next Post

বিএনপি কি আবারও সহিংসতা চায়?: ওবায়দুল কাদের

এনআরবি ব্যাংক-এমডি অপসারণ

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT