চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে লিঙ্গ বৈষম্য শিক্ষা দেয়ায় স্কুল বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
বিচারহীনতা ও লিঙ্গ বৈষম্য নিয়ে চিন্তিত তরুণী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নারীরা পুরুষের অনুগত এবং অধীন হতে হবে’ এমন শিক্ষা দেয়ার কারণে একটি ইনস্টিটিউট বন্ধ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। চীনা শিক্ষা ব্যুরোর পক্ষ থেকে এই ইনস্টিটিউটের বিরুদ্ধে ঐতিহ্যগত গুণাবলী হিসেবে সমাজতান্ত্রিক মূল মানগুলি লঙ্ঘিত করার অভিযোগ আনা হয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় লিঙ্গ সমতার বিরুদ্ধে লেকচার দেয়া হচ্ছে ওই স্কুলে। সেখানে উপদেশ দেয়া হচ্ছে, নারীদেরকে যখন শারীরিক ভাবে আঘাত করা হবে তখনও যেন নারীরা পুরুষদের বিরুদ্ধে কোন ধরনের প্রতিরোধ না করে।

ভাইরাল হওয়া ভিডিওটি ধারন করা হয় ফুসান স্কুল থেকে। চীনের একটি নিউজ সাইট এই ভিডিওটি পোস্ট করলে তা অল্প সময়ে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। সেখানে নারীদের ক্যারিয়ার পিছনে ছুটতে নিরুৎসাহিত করে লেকচার দিতে দেখা যায়। নারীদের সমাজের নীচের দিকে অবস্থান করতে পরামর্শ দেয়া হচ্ছে। নারীদের কাজ শুধু বাবা, স্বামী, সন্তানের প্রতি অনুগত থাকা।

আরেকটি প্রতিষ্ঠানে শিক্ষা দিতে দেখা যায়, স্বামী যদি নির্যাতন করে তাহলেও নারীদের তালাক দেয়া যাবে না। এমনকি ওই স্কুলের শিক্ষক বলছেন, একজন নারী যদি তিনজনের বেশি পুরুষের সঙ্গে যৌন মিলন করে তাহলে সে বিষাক্ত হয়ে যায় এবং তাকে হত্যা করা উচিৎ। তোমার স্বামী যাই জিজ্ঞেস করুক না কেন তোমার উত্তর হবে ‘হ্যাঁ, ঠিক আছে।’ একজন শিক্ষককে শ্রেণিকক্ষে এই শিক্ষাগুলো দিতে দেখা যায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে।

সম্প্রতি চীনে এই ধরনের ইনস্টিটিউট বৃ্দ্ধি পেতে শুরু করেছে বলে জানিয়েছে শিক্ষা ব্যুরো। এই ধরণের শিক্ষা প্রতিষ্ঠান আরো আছে কি না তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। সামাজিক মানদণ্ডগুলোর পরিপন্থি যেসব প্রতিষ্ঠান বা  স্কুলগুলো এই ধরনের শিক্ষা দিচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানায় এই প্রতিষ্ঠান।

Tags: চীনলিঙ্গ বৈষম্যস্কুল বন্ধ ঘোষণা
Previous Post

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী

Next Post

সংস্কারের অভাবে দক্ষিণাঞ্চলের মহাসড়কগুলোর বেহাল দশা

Next Post
দক্ষিণাঞ্চলের মহাসড়কগুলো বেহাল, ধুলা উড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কারের অভাবে দক্ষিণাঞ্চলের মহাসড়কগুলোর বেহাল দশা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তুষ্ট কম্বোডিয়ার রাজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT