চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য-প্রযুক্তি খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

সৌমিক আহমেদ by সৌমিক আহমেদ
7:54 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2016
in তথ্যপ্রযুক্তি
A A

ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার তরুণ প্রজন্মকে তথ্য-প্রযুক্তিনির্ভর প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় বলেই হাই-টেক পার্ক স্থাপন করা হচ্ছে।

গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কের প্রশাসনিক ভবন এবং মেনুফ্যাকচারিং ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে এ কথা বলেন।

২শ’৩২ একর জায়গা নিয়ে হাই-টেক পার্ক তৈরির সিদ্ধান্ত নেয়ার ১৬ বছর পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে।

এ উপলক্ষে অনুষ্ঠানে সরকার পরিবর্তনের পর হাই-টেক পার্কের কাজ বন্ধ হয়ে যাওয়া দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, যদি আমরা ৯৯ সাল থেকে এ কাজটি শুরু করতে পারতাম, যদি ২০০১ সালে আওয়ামী লীগ সরকার আবার জনগণের সমর্থন নিয়ে দায়িত্ব পালনের সুযোগ পেত তাহলে হয়তো এ হাইটেক পার্কে হাজার হাজার তরুণ-তরুণীর কর্ম চাঞ্চল্যে মুখর থাকতো।

তিনি আরো বলেন, এ হাইটেক পার্ক থেকে বিলিয়ন ডলার আয় করে দেশের অর্থনীতিতে যোগ করতে পারতাম।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বিশ্বের কাছে তুলে ধরা ও বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের ক্ষেত্র হবে হাই-টেক পার্ক।

জুনাইদ আহমেদ পলক আরো বলেন, এ কোম্পানীর যার যেটা প্রয়োজন হবে আমরা সেই পরিমাণ মানব সম্পদ সরকার নিজস্ব টাকা দিয়ে ট্রেনিং দিয়ে তাদের দিয়ে দিবো।

মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে হাই-টেক পার্কে আগামী ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থান হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তি খাতে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার।

Tags: জুনাইদ আহমেদ পলক
Previous Post

‘বিদেশী হত্যার পর কয়েকটি দেশ বাংলাদেশকে চাপে রেখেছিলো’

Next Post

তথ্য-প্রযুক্তি খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

Next Post

সাব্বিরের ঝড়ো ব্যাটে রেকর্ডের স্বপ্ন

সাব্বিরের ঝড়ো ব্যাটে রেকর্ডের স্বপ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT