চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড আর বৃষ্টি

ফজলুল বারী by ফজলুল বারী
4:26 পূর্বাহ্ন 11, মার্চ 2016
in স্পোর্টস
A A

ধর্মশালা, হিমাচল প্রদেশ (ভারত): বাংলাদেশের ক্যাপটেন মাশরাফি ধর্মশালা এসে এখানকার শীতার্ত বিরূপ আবহাওয়ার কথা বলেছিলেন। সেদিন এখানে বৃষ্টি না থাকায় বৃষ্টিস্নাত মাঠের বিষয়টি তার উদ্বেগ বক্তব্যে আসেনি। কিন্তু শুক্রবার আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে ভিলেন বৃষ্টির বিষয়টি চলে এসেছে সামনে।

আজ শুক্রবার সকাল থেকে হিমালয় দুহিতা শহরটায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি মুষলধারার নয়। তবে গুমড়ামুখো আকাশ দেখে বলা চলে এ বৃষ্টি মাঠের কন্ডিশনে প্রভাব ফেলবেই।

এমনিতে নেদারল্যান্ডস ম্যাচের পর হঠাৎ করে দলের দুই নির্ভরযোগ্য বোলিং স্তম্ভ তাসকিন-আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ রেফারিরা প্রশ্ন তোলাতে বাংলাদেশ দলের মনোজগতের আবহাওয়া ভালো নয়। এরসঙ্গে যোগ হয়েছে শুক্রবারের ধর্মশালার আবহাওয়া। অর্থাৎ আজ বাংলাদেশকে আয়ারল্যান্ড বৃষ্টি দুটোর সঙ্গেই খেলে জিততে হবে।

এখানকার আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনার কথা নেই। বজ্রবৃষ্টি হবার সম্ভাবনা দিনে ২০%, রাতে ৩১%! শুক্রবার স্থানীয় সময় দুপুরে এ রিপোর্ট লেখার সময় ধর্মশালার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রী সেলসিয়াস, কিছুটা বৃষ্টিও হচ্ছে। রাতে এ তাপমাত্রা ১০ ডিগ্রী পর্যন্ত নামতে পারে।

শুক্রবার সকালে ধর্মশালার ডিসি অফিস এলাকা থেকে কোতয়ালি বাজার এলাকায় আসার সময় বেশ ভালোই বৃষ্টি মাথায় নিয়ে আসতে হয়েছে। সঙ্গে ছিল হিমেল বাতাস। এরপর সে রকম বৃষ্টি থামলেও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছেই। আর সারাদিন একবারও রোদ আসেনি।

বৃষ্টির খবর দেশের অনলাইন আর সোশ্যাল মিডিয়ায় দেখে বাংলাদেশ সহ সারা দুনিয়া থেকে উদ্বিগ্ন প্রবাসীরা শেষ খবর জানার জন্যে যোগাযোগ করছেন।

সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশী ফারুকি ফোন করে বলেন, ‘ভাইরে আপনারে বারবার বিরক্ত করে হলেও আসল খবরটা জানবার চাই। বড় টেনশনে আছিরে ভাই।’

এই বৃষ্টি নিয়ে অবশ্য স্থানীয়দের কোন মাথাব্যথা নেই। এমন আবহাওয়াতেই অভ্যস্ত তাদের জীবন।

Tags: টি-২০ বিশ্বকাপ
Previous Post

‘বিভ্রান্তি’ না ছড়াতে কেন্দ্রীয় ব্যাংকের আহ্বান

Next Post

বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড আর বৃষ্টি

Next Post

লাইন কেটে দেওয়ায় 'কেবল অপারেটর' কর্মীকে পুলিশের গুলি

লাইন কেটে দেওয়ায় 'কেবল অপারেটর' কর্মীকে পুলিশের গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT